Dhaka ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘রাস্তা না থাকলে চলব কেমনে?’—হাহাকার গুমানমর্দনবাসীর, পাশে দাঁড়ালেন ইউএনও কালিগঞ্জের ধলবাড়িয়ায় বায়তুন নূর দক্ষিণপাড়া জামে মসজিদে জুমার নামাজের উদ্বোধন মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন গোমতী নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বুড়িচংয়ে বিক্ষোভ ও মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড জামালপুরে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে প্রতারণার ফাঁদ, দুদকে অভিযোগ “সাদা কাপড়ে দাগ লাগলে বেশি দেখা যায়”— রংপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব গ্রেফতার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সান্তাহারে রেলস্টেশন এলাকা থেকে আধা কেজি ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১০:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৭ Time View

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মে) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— খুলনা জেলার রূপসা থানার চাঁদপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে উজ্জ্বল শেখ, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মাঠাইকোনা গ্রামের আবুল শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক এবং একই থানার সাংকুটিয়া গ্রামের আলাউদ্দিন।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহীন সরকার জানান, শহরে চলমান মাদকবিরোধী অভিযানের সময় তিনজনকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভাং গাছের পাতার ওজন প্রায় আধা কেজি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নান্দাইলে হত্যা মামলার বাদীকে অন্য মামলায় ফাঁসিয়ে হয়রানির অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

‘রাস্তা না থাকলে চলব কেমনে?’—হাহাকার গুমানমর্দনবাসীর, পাশে দাঁড়ালেন ইউএনও

সান্তাহারে রেলস্টেশন এলাকা থেকে আধা কেজি ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার

সময়: ১০:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রায় আধা কেজি ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ মে) রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— খুলনা জেলার রূপসা থানার চাঁদপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে উজ্জ্বল শেখ, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মাঠাইকোনা গ্রামের আবুল শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক এবং একই থানার সাংকুটিয়া গ্রামের আলাউদ্দিন।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহীন সরকার জানান, শহরে চলমান মাদকবিরোধী অভিযানের সময় তিনজনকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভাং গাছের পাতার ওজন প্রায় আধা কেজি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার, সন্তান প্রসবের পর মামলা