কালিগঞ্জ ব্যুরো:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামে বায়তুন নূর দক্ষিণপাড়া জামে মসজিদে জুমার নামাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, নায়েবে আমির মোঃ নাসির উদ্দিন, সহকারী সেক্রেটারি মোঃ আবু ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, অফিস সেক্রেটারি মোঃ আফতাব উদ্দিন, ধলবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী ও সেক্রেটারি আহমেদ শাহ মাসউদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার-২, ধলবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ নুরুল আফসার সিরাজী, বিশিষ্ট সমাজসেবক এস এ এম আশিক, মসজিদের জমিদাতা ও প্রতিষ্ঠাতা জিএম ফজর আলী এবং গাজী মিজানুর রহমান।
জুমার নামাজ পরিচালনা করেন সাতক্ষীরা ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল বারী।
শত শত ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করা হয়। এ সময় আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিরা মসজিদে জুমার নামাজের কার্যক্রম শুরু হওয়ায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম 




























