Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল স্বরবিন্দু প্রকাশন

  • Reporter Name
  • সময়: ০৮:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিবেদক

অক্ষরের বুননে স্বপ্নের বীজ বুনে যাত্রা শুরু করেছিল স্বরবিন্দু প্রকাশন। সেই স্বপ্নময় পথচলার এক বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি। আগামী ৭ জুলাই স্বরবিন্দু প্রকাশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা কর্তৃপক্ষ আনন্দ, কৃতজ্ঞতা ও নতুন প্রত্যয়ের কথা জানিয়েছে।

প্রকাশকের ভাষ্য, একটি বই জন্ম নেয় বহু মানুষের ভালোবাসা, শ্রম ও স্বপ্নের সম্মিলিত প্রয়াসে। আর সেই স্বপ্নকে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে করতেই এক বছরের সফল যাত্রা সম্পন্ন করেছে স্বরবিন্দু প্রকাশন।

প্রকাশক বলেন, “আজ থেকে ঠিক এক বছর আগে যে পথচলা শুরু হয়েছিল, দেখতে দেখতে তার একটি বছর পূর্ণ হলো। এই অর্জন কখনোই সম্ভব হতো না লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সহযাত্রীদের অকুণ্ঠ ভালোবাসা, সহযোগিতা এবং আস্থা ছাড়া। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় প্রেরণা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা কর্তৃপক্ষ তাদের সঙ্গে সম্পৃক্ত সকল লেখকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি পাঠকদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে, যাদের বইপ্রীতি, উৎসাহ এবং গঠনমূলক মতামত প্রকাশনাটিকে আরও সমৃদ্ধ হতে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতা ও পরামর্শের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

প্রথম বর্ষপূর্তিতে স্বরবিন্দু প্রকাশন আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ভবিষ্যতেও আরও মানসম্মত, দৃষ্টিনন্দন ও জ্ঞানসমৃদ্ধ বই প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রাখা। নতুন ও প্রবীণ লেখকদের সৃষ্টিশীল মেলবন্ধনের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে প্রকাশনাটি।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে স্বরবিন্দু প্রকাশন তাদের সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে এবং আগামী দিনেও সবার সহযোগিতা ও আস্থা কামনা করেছে।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই, হবে অবাধ ও নিরপেক্ষ: প্রতিমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল স্বরবিন্দু প্রকাশন

সময়: ০৮:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক

অক্ষরের বুননে স্বপ্নের বীজ বুনে যাত্রা শুরু করেছিল স্বরবিন্দু প্রকাশন। সেই স্বপ্নময় পথচলার এক বছর পূর্ণ করেছে প্রতিষ্ঠানটি। আগামী ৭ জুলাই স্বরবিন্দু প্রকাশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা কর্তৃপক্ষ আনন্দ, কৃতজ্ঞতা ও নতুন প্রত্যয়ের কথা জানিয়েছে।

প্রকাশকের ভাষ্য, একটি বই জন্ম নেয় বহু মানুষের ভালোবাসা, শ্রম ও স্বপ্নের সম্মিলিত প্রয়াসে। আর সেই স্বপ্নকে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে করতেই এক বছরের সফল যাত্রা সম্পন্ন করেছে স্বরবিন্দু প্রকাশন।

প্রকাশক বলেন, “আজ থেকে ঠিক এক বছর আগে যে পথচলা শুরু হয়েছিল, দেখতে দেখতে তার একটি বছর পূর্ণ হলো। এই অর্জন কখনোই সম্ভব হতো না লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সহযাত্রীদের অকুণ্ঠ ভালোবাসা, সহযোগিতা এবং আস্থা ছাড়া। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় প্রেরণা।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা কর্তৃপক্ষ তাদের সঙ্গে সম্পৃক্ত সকল লেখকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি পাঠকদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে, যাদের বইপ্রীতি, উৎসাহ এবং গঠনমূলক মতামত প্রকাশনাটিকে আরও সমৃদ্ধ হতে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতা ও পরামর্শের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

প্রথম বর্ষপূর্তিতে স্বরবিন্দু প্রকাশন আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ভবিষ্যতেও আরও মানসম্মত, দৃষ্টিনন্দন ও জ্ঞানসমৃদ্ধ বই প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রাখা। নতুন ও প্রবীণ লেখকদের সৃষ্টিশীল মেলবন্ধনের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে প্রকাশনাটি।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে স্বরবিন্দু প্রকাশন তাদের সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছে এবং আগামী দিনেও সবার সহযোগিতা ও আস্থা কামনা করেছে।

আরও পড়ুনঃ  ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক