Dhaka ১১:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালপুরে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৬৬ Time View

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামালপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় জামালপুর জেলা শহরের সরদারপাড়াস্থ হিলফুল ফুজুল ট্রাস্ট হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস্কর মোঃ তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার এবং অ্যাডভোকেট মোঃ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ আছিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি হাজী আরজু মিয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোঃ তসলিম বলেন, শ্রমিকদের সেবার মাধ্যমে তাদের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

জামালপুরে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সময়: ১১:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামালপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় জামালপুর জেলা শহরের সরদারপাড়াস্থ হিলফুল ফুজুল ট্রাস্ট হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস্কর মোঃ তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার এবং অ্যাডভোকেট মোঃ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ আছিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি হাজী আরজু মিয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোঃ তসলিম বলেন, শ্রমিকদের সেবার মাধ্যমে তাদের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকতে হবে এবং তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া