Dhaka ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:১৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৬৯ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রবীণ মুরিদ মরহুম আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আজিমুশ্বান ইসলামিক জলসা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বাদ মাগরিব কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আজাদ কমিউনিটি সেন্টারে মরহুমের পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আজাদ সজিব আহমেদ।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উপজেলা প্রধান আকবর হোসেন আশরাফের সভাপতিত্বে এবং পৌর প্রধান মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য এবিএম খলিলুর রহমান এখলাছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ গাজীপুর জেলা প্রধান মো. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ গাজীপুর মহানগর প্রধান মো. বাবুল মিয়া, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান এবং তুমলিয়া ইউনিয়ন কর্মী প্রধান অধ্যাপক মো. শাহিন।

পরে ইসলামিক জলসা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মো. আতাউর রহমান ঈশ্বরপুরী। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আশেকান, ভক্ত-মুরিদান এবং স্থানীয় মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জামালপুরে মাদারগঞ্জে বিএনপি নেতা নিজাম উদ্দিনকে হেয় করতে সাবেক স্ত্রীর 'মিথ্যা মামলা ও নাটক', মূল ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

মরহুম আজাদ ফারুক আহমেদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সময়: ১২:১৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রবীণ মুরিদ মরহুম আলহাজ্ব আজাদ ফারুক উদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আজিমুশ্বান ইসলামিক জলসা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বাদ মাগরিব কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আজাদ কমিউনিটি সেন্টারে মরহুমের পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আজাদ সজিব আহমেদ।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের উপজেলা প্রধান আকবর হোসেন আশরাফের সভাপতিত্বে এবং পৌর প্রধান মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য এবিএম খলিলুর রহমান এখলাছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ গাজীপুর জেলা প্রধান মো. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ গাজীপুর মহানগর প্রধান মো. বাবুল মিয়া, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান এবং তুমলিয়া ইউনিয়ন কর্মী প্রধান অধ্যাপক মো. শাহিন।

পরে ইসলামিক জলসা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মো. আতাউর রহমান ঈশ্বরপুরী। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আশেকান, ভক্ত-মুরিদান এবং স্থানীয় মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন