Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাউজান কেউটিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন

  • Reporter Name
  • সময়: ০৮:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৬ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজান উপজেলার কেউটিয়া জয় নগর আচার্য্য পাড়ায় শিবকল্প মহাযোগী ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ৩ ও ৪ জুন বুধবার ও বৃহস্পতিবার দুইদিনব্যাপী আয়োজিত এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্ত, অনুরাগী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ এবং দিবা-রাত্রি ব্যাপী অন্নপ্রসাদ বিতরণ।
ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, “শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনাদর্শ মানবসেবা, সত্য, ন্যায় ও ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।”
শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমতি বন কুমারী আচার্য্য অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। মন্দির পরিচালনায় দায়িত্ব পালন করেন চন্দন আচার্য্য। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী সুমন আচার্য্য, সমীর শীল ও সাজু আচার্য্য।
মহোৎসব সফল করতে কার্যকরী কমিটির সভাপতি মৃদূল চন্দ্র শীল, সহ-সভাপতি সজল শীল ও উত্তম মজুমদার, সাধারণ সম্পাদক লিটন পাল, সহ-সাধারণ সম্পাদক বিকাশ শীল ও জয় আচার্য্য, অর্থ সম্পাদক জনি আচার্য্য, সহ-অর্থ সম্পাদক টিটু শীল ও বাবলা মজুমদার, সাংগঠনিক সম্পাদক সমীর শীল, সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণ আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক রুমেল শীল, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিশান শীল, প্রচার সম্পাদক তাপস শীলসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে মন্দির উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এ উপলক্ষে ভক্ত অর্ঘ্য ও অনুদান পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৮১২-৫৭৭৬৮৮ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দ সকল ভক্ত, শুভানুধ্যায়ী, দাতা ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

“শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতা, ভক্তি, সত্য ও ন্যায়ের আদর্শকে হৃদয়ে ধারণ করার এক মহতী উপলক্ষ। বাবার জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। আমরা সকল ভক্তবৃন্দের সহযোগিতা, উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে এ মহোৎসব সফলভাবে সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞ। ভবিষ্যতেও ধর্মীয় ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”

Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

রাউজান কেউটিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন

সময়: ০৮:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজান উপজেলার কেউটিয়া জয় নগর আচার্য্য পাড়ায় শিবকল্প মহাযোগী ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ৩ ও ৪ জুন বুধবার ও বৃহস্পতিবার দুইদিনব্যাপী আয়োজিত এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্ত, অনুরাগী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ এবং দিবা-রাত্রি ব্যাপী অন্নপ্রসাদ বিতরণ।
ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, “শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনাদর্শ মানবসেবা, সত্য, ন্যায় ও ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।”
শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমতি বন কুমারী আচার্য্য অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। মন্দির পরিচালনায় দায়িত্ব পালন করেন চন্দন আচার্য্য। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী সুমন আচার্য্য, সমীর শীল ও সাজু আচার্য্য।
মহোৎসব সফল করতে কার্যকরী কমিটির সভাপতি মৃদূল চন্দ্র শীল, সহ-সভাপতি সজল শীল ও উত্তম মজুমদার, সাধারণ সম্পাদক লিটন পাল, সহ-সাধারণ সম্পাদক বিকাশ শীল ও জয় আচার্য্য, অর্থ সম্পাদক জনি আচার্য্য, সহ-অর্থ সম্পাদক টিটু শীল ও বাবলা মজুমদার, সাংগঠনিক সম্পাদক সমীর শীল, সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণ আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক রুমেল শীল, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিশান শীল, প্রচার সম্পাদক তাপস শীলসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে মন্দির উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এ উপলক্ষে ভক্ত অর্ঘ্য ও অনুদান পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৮১২-৫৭৭৬৮৮ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দ সকল ভক্ত, শুভানুধ্যায়ী, দাতা ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪