Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি ডিমলায় বিষপানে বৃদ্ধার আত্মহত্যা শান্তি, সুশাসন ও অপরাধমুক্ত ঝিনাইদহ গড়ার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা “উনি আমাদের অভয় দিয়েছিলেন” কেএমপি কর্মকর্তার বিদায়ে সাধারণ মানুষের আক্ষেপ ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে সড়ক দুর্ঘটনায় সিএনজি শ্রমিক নিহত আবির পরিচালিত নয়াবাদ– তিতাস থিয়েটার ১৪ বছর পূর্তি অনুষ্ঠিত হলো হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত রাঙ্গামাটি দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

  • Reporter Name
  • সময়: ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৯ Time View

মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও উজানের পানির প্রভাবে দ্রুত বাড়ছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বুক চিরে প্রবাহিত দুধকুমার নদের পানি। গত ২৪ ঘণ্টায় নদীটির পানি ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ২৮ দশমিক ৭৫ মিটার রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে পানির উচ্চতা ছিল ২৮ দশমিক ১১ মিটার। এ পয়েন্টে নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ৬০ মিটার। একই সময়ে পাটেশ্বরী এলাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে নদী অববাহিকার বিভিন্ন চর ও ডুবোচরে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি নদীভাঙনের ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

দুধকুমার নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা জুলহাস, ফরিদুল ও আমজাদ জানান, “যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দুই-এক দিনের মধ্যেই চরাঞ্চল পানিতে তলিয়ে যেতে পারে। আমরা বন্যার আশঙ্কায় রয়েছি। একই সঙ্গে নদীভাঙনের আতঙ্কেও দিন কাটছে।”

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  প্রেমের টানে চীন থেকে নবীনগরে ছুটে এলেন কথিত চাইনিজ প্রেমিক
Tag :
জনপ্রিয় নিউজ

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা

সময়: ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও উজানের পানির প্রভাবে দ্রুত বাড়ছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বুক চিরে প্রবাহিত দুধকুমার নদের পানি। গত ২৪ ঘণ্টায় নদীটির পানি ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের মধ্যে বন্যা ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ২৮ দশমিক ৭৫ মিটার রেকর্ড করা হয়েছে। আগের দিন একই সময়ে পানির উচ্চতা ছিল ২৮ দশমিক ১১ মিটার। এ পয়েন্টে নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ৬০ মিটার। একই সময়ে পাটেশ্বরী এলাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে নদী অববাহিকার বিভিন্ন চর ও ডুবোচরে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি নদীভাঙনের ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

দুধকুমার নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা জুলহাস, ফরিদুল ও আমজাদ জানান, “যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দুই-এক দিনের মধ্যেই চরাঞ্চল পানিতে তলিয়ে যেতে পারে। আমরা বন্যার আশঙ্কায় রয়েছি। একই সঙ্গে নদীভাঙনের আতঙ্কেও দিন কাটছে।”

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।”

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা