Dhaka ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • সময়: ১১:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৯ Time View

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) চীনের ডালিয়ানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রশমন নয়, অভিযোজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন সহজ ও দ্রুত প্রাপ্য না হলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতা অংশ নিচ্ছেন।

সম্মেলনস্থলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই সম্মেলন ২৩ জুন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

সময়: ১১:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) চীনের ডালিয়ানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রশমন নয়, অভিযোজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন সহজ ও দ্রুত প্রাপ্য না হলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতা অংশ নিচ্ছেন।

সম্মেলনস্থলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎও অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই সম্মেলন ২৩ জুন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ  কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুণী শিক্ষিকা শতাব্দী চাকমার মৃত্যু