Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আজ চরমপত্রখ্যাত নন্দিত সাংবাদিক এম আর আখতার মুকুলের ২২তম মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • সময়: ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৭৯ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নয় মাস ছিল বাঙালি জাতির সংগ্রাম, আত্মত্যাগ এবং বিজয়ের ইতিহাস। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করার দৃঢ় প্রত্যয়—এই দুই অনুভূতির মধ্য দিয়েই মুক্তিযোদ্ধারা লড়াই চালিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকলেও অদম্য মনোবল, দেশপ্রেম এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা তাঁদের অসম্ভবকে সম্ভব করার শক্তি জুগিয়েছিল। খবর আইবিএন নিউজ।

মুক্তিযোদ্ধাদের সেই মনোবল আরও দৃঢ় করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান ‘চরমপত্র’। ব্যঙ্গ, বিদ্রূপ ও শ্লেষাত্মক ভাষায় উপস্থাপিত এই অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনে সাহস, উদ্দীপনা এবং বিজয়ের প্রত্যয় সৃষ্টি করেছিল।

‘চরমপত্র’-এর রচয়িতা ও উপস্থাপক ছিলেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও লেখক এম আর আখতার মুকুল। তাঁর অনন্য বাচনভঙ্গি ও তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।

আজ ২৬ জুন। আজ চরমপত্রখ্যাত নন্দিত সাংবাদিক এম আর আখতার মুকুলের ২২তম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ২২ বছর আগে এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তবে তাঁর সৃষ্টিকর্ম, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী অবদান তাঁকে বাঙালি জাতির হৃদয়ে চিরঞ্জীব করে রেখেছে।

এই মহান সাংবাদিক ও মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণাদায়ী কণ্ঠসৈনিকের মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ।

প্রয়াণ দিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আরও পড়ুনঃ  সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

আজ চরমপত্রখ্যাত নন্দিত সাংবাদিক এম আর আখতার মুকুলের ২২তম মৃত্যুবার্ষিকী

সময়: ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নয় মাস ছিল বাঙালি জাতির সংগ্রাম, আত্মত্যাগ এবং বিজয়ের ইতিহাস। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের পরাজিত করার দৃঢ় প্রত্যয়—এই দুই অনুভূতির মধ্য দিয়েই মুক্তিযোদ্ধারা লড়াই চালিয়ে গেছেন। যুদ্ধের ময়দানে অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকলেও অদম্য মনোবল, দেশপ্রেম এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা তাঁদের অসম্ভবকে সম্ভব করার শক্তি জুগিয়েছিল। খবর আইবিএন নিউজ।

মুক্তিযোদ্ধাদের সেই মনোবল আরও দৃঢ় করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান ‘চরমপত্র’। ব্যঙ্গ, বিদ্রূপ ও শ্লেষাত্মক ভাষায় উপস্থাপিত এই অনুষ্ঠানটি মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনে সাহস, উদ্দীপনা এবং বিজয়ের প্রত্যয় সৃষ্টি করেছিল।

‘চরমপত্র’-এর রচয়িতা ও উপস্থাপক ছিলেন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও লেখক এম আর আখতার মুকুল। তাঁর অনন্য বাচনভঙ্গি ও তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।

আজ ২৬ জুন। আজ চরমপত্রখ্যাত নন্দিত সাংবাদিক এম আর আখতার মুকুলের ২২তম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ২২ বছর আগে এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তবে তাঁর সৃষ্টিকর্ম, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী অবদান তাঁকে বাঙালি জাতির হৃদয়ে চিরঞ্জীব করে রেখেছে।

এই মহান সাংবাদিক ও মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণাদায়ী কণ্ঠসৈনিকের মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ।

প্রয়াণ দিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আরও পড়ুনঃ  "অহংকার"