Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় সার নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, এসি ল্যান্ডের হস্তক্ষেপে মালিকের কাছে ফেরত কালিগঞ্জে জিয়া পরিষদের ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী রংপুর থেকে গ্রেফতার, ওসির প্রেস ব্রিফিং যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

  • Reporter Name
  • সময়: ০৬:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৪৫ Time View

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষক মিলনায়তন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন মাস্টার অঞ্জন কুমার দে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা মহিলা সম্পাদক জবা ঘোষ, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমরেন্দ্র আচার্য্য সম্ভু, অ্যাডভোকেট অঞ্জন কুমার দেবনাথ, সলিল চন্দ্র রায়, স্মৃতি রানী দে, রূপেন্দ্র দেবনাথ, রাকেশ হাজং, স্বপন কুমার পাল, বিজিৎ মৈত্রসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপ্রেশ কুমার রায়, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী (আচল), সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় পূজা উদযাপন পরিষদের ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার বর্মনকে সভাপতি এবং বিজিৎ মৈত্রকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার নতুন দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, সকল পূজামণ্ডপের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

সময়: ০৬:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা শিক্ষক মিলনায়তন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন মাস্টার অঞ্জন কুমার দে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা মহিলা সম্পাদক জবা ঘোষ, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমরেন্দ্র আচার্য্য সম্ভু, অ্যাডভোকেট অঞ্জন কুমার দেবনাথ, সলিল চন্দ্র রায়, স্মৃতি রানী দে, রূপেন্দ্র দেবনাথ, রাকেশ হাজং, স্বপন কুমার পাল, বিজিৎ মৈত্রসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপ্রেশ কুমার রায়, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী (আচল), সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় পূজা উদযাপন পরিষদের ভূমিকার প্রশংসা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার বর্মনকে সভাপতি এবং বিজিৎ মৈত্রকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার নতুন দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, সকল পূজামণ্ডপের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে তিথি খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন