Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

  • Reporter Name
  • সময়: ০৮:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১০ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

 ‘হেয়ার কাট’ নীতি বাতিলসহ ৫ দফা দাবি, স্বাভাবিক লেনদেন চালুর আহ্বান; দাবি বাস্তবায়ন না হলে শাখা পর্যায়ে অবস্থান কর্মসূচি, কর্মকর্তাদের অবরুদ্ধ করা এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোমবার (২৯ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিলে তারা নগরীর নিউমার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের দাবির আওতায় থাকা পাঁচটি ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ২১ জানুয়ারির এক সিদ্ধান্ত অনুযায়ী এসব ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কর্তন করে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা লাখো সাধারণ ও মধ্যবিত্ত আমানতকারীর জন্য চরম আর্থিক সংকট সৃষ্টি করেছে।

তারা জানান, এসব ব্যাংকের অধিকাংশ আমানতকারী অবসরপ্রাপ্ত চাকরিজীবী, প্রবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। পেনশনের অর্থ, জমি বিক্রির টাকা কিংবা প্রবাসজীবনের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে জমা রেখেও দীর্ঘদিন ধরে তা উত্তোলন করতে না পারায় অনেকে চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন আমানতকারী বলেন, “পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে টাকা রেখেছিলাম। ব্যাংকের প্রতি আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ সেই টাকা ফেরত না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। মুনাফা তো দূরের কথা, জমা রাখা টাকাও পাচ্ছি না। এখন সংসারও চলছে না।”

আরও পড়ুনঃ  হরিপুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে

এক্সিম ব্যাংকের একজন আমানতকারী বলেন, “ব্যাংকে আমানত রাখা কোনো বিনিয়োগের ঝুঁকি নয়, এটি একজন নাগরিকের নিরাপত্তার বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই আমরা কষ্টার্জিত অর্থ জমা রেখেছিলাম। কিন্তু এখন চিকিৎসা, সন্তানের শিক্ষা কিংবা জরুরি প্রয়োজনে নিজের সঞ্চয় ব্যবহার করতে পারছি না। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু আমাদের ন্যায্য আমানত ও মুনাফা ফেরত চাই।”

সমাবেশে আন্দোলনকারীরা ‘হই হই রই রই, আমানতের টাকা গেল কই’, ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’ এবং ‘হেয়ার কাট, হেয়ার কাট, মানি না, মানব না’— এমন নানা স্লোগান দেন।

তারা জানান, প্রায় দুই বছর ধরে নিজেদের জমানো অর্থ স্বাভাবিকভাবে উত্তোলন করতে না পারায় প্রায় ৭৫ লাখ পরিবারের তিন কোটিরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। অনেকেই চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে চরম সংকটে রয়েছেন।

বিক্ষোভ থেকে আমানতকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— হেয়ার কাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী মূল আমানত ও অর্জিত মুনাফা পরিশোধ, পাঁচটি ব্যাংকে স্বাভাবিক লেনদেন চালু, তারল্য সংকট নিরসনে বিশেষ সহায়তা প্রদান, মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ এবং নতুন ঘোষিত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শারমিন আক্তার বলেন, “আমরা আমাদের ন্যায্য অর্থ ফেরতের দাবিতে আন্দোলন করছি। সংশ্লিষ্ট সবার কাছে স্মারকলিপি দিয়েছি। অবিলম্বে সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

বক্তারা অভিযোগ করেন, গত দুই বছরে সরকারের নীতিনির্ধারক, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি দিলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। দাবি বাস্তবায়ন না হলে শাখা পর্যায়ে অবস্থান কর্মসূচি, কর্মকর্তাদের অবরুদ্ধ করা এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুর ধনপুর ইউনিয়নে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বিভিন্ন পাকা গ্রামীণ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন

উল্লেখ্য, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে। এসব ব্যাংকের ‘হেয়ার কাট’ নীতি বাতিল ও স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভুক্তভোগী আমানতকারীরা।

Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

সময়: ০৮:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

 ‘হেয়ার কাট’ নীতি বাতিলসহ ৫ দফা দাবি, স্বাভাবিক লেনদেন চালুর আহ্বান; দাবি বাস্তবায়ন না হলে শাখা পর্যায়ে অবস্থান কর্মসূচি, কর্মকর্তাদের অবরুদ্ধ করা এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।

শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোমবার (২৯ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিলে তারা নগরীর নিউমার্কেট মোড়ে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের দাবির আওতায় থাকা পাঁচটি ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ২১ জানুয়ারির এক সিদ্ধান্ত অনুযায়ী এসব ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কর্তন করে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা লাখো সাধারণ ও মধ্যবিত্ত আমানতকারীর জন্য চরম আর্থিক সংকট সৃষ্টি করেছে।

তারা জানান, এসব ব্যাংকের অধিকাংশ আমানতকারী অবসরপ্রাপ্ত চাকরিজীবী, প্রবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। পেনশনের অর্থ, জমি বিক্রির টাকা কিংবা প্রবাসজীবনের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে জমা রেখেও দীর্ঘদিন ধরে তা উত্তোলন করতে না পারায় অনেকে চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন আমানতকারী বলেন, “পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে টাকা রেখেছিলাম। ব্যাংকের প্রতি আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ সেই টাকা ফেরত না পেয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। মুনাফা তো দূরের কথা, জমা রাখা টাকাও পাচ্ছি না। এখন সংসারও চলছে না।”

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে তিথি খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন

এক্সিম ব্যাংকের একজন আমানতকারী বলেন, “ব্যাংকে আমানত রাখা কোনো বিনিয়োগের ঝুঁকি নয়, এটি একজন নাগরিকের নিরাপত্তার বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই আমরা কষ্টার্জিত অর্থ জমা রেখেছিলাম। কিন্তু এখন চিকিৎসা, সন্তানের শিক্ষা কিংবা জরুরি প্রয়োজনে নিজের সঞ্চয় ব্যবহার করতে পারছি না। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, শুধু আমাদের ন্যায্য আমানত ও মুনাফা ফেরত চাই।”

সমাবেশে আন্দোলনকারীরা ‘হই হই রই রই, আমানতের টাকা গেল কই’, ‘আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়’ এবং ‘হেয়ার কাট, হেয়ার কাট, মানি না, মানব না’— এমন নানা স্লোগান দেন।

তারা জানান, প্রায় দুই বছর ধরে নিজেদের জমানো অর্থ স্বাভাবিকভাবে উত্তোলন করতে না পারায় প্রায় ৭৫ লাখ পরিবারের তিন কোটিরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। অনেকেই চিকিৎসা, শিক্ষা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে চরম সংকটে রয়েছেন।

বিক্ষোভ থেকে আমানতকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— হেয়ার কাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী মূল আমানত ও অর্জিত মুনাফা পরিশোধ, পাঁচটি ব্যাংকে স্বাভাবিক লেনদেন চালু, তারল্য সংকট নিরসনে বিশেষ সহায়তা প্রদান, মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ এবং নতুন ঘোষিত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শারমিন আক্তার বলেন, “আমরা আমাদের ন্যায্য অর্থ ফেরতের দাবিতে আন্দোলন করছি। সংশ্লিষ্ট সবার কাছে স্মারকলিপি দিয়েছি। অবিলম্বে সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

বক্তারা অভিযোগ করেন, গত দুই বছরে সরকারের নীতিনির্ধারক, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি দিলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। দাবি বাস্তবায়ন না হলে শাখা পর্যায়ে অবস্থান কর্মসূচি, কর্মকর্তাদের অবরুদ্ধ করা এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন