Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নান্দাইলে থানার দায়েরকৃত মামলায় মাহফুজের নাম আসায় এলাকায় আলোচনা-সমালোচনা

  • Reporter Name
  • সময়: ০৮:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ২২ Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল থানায় দায়ের হওয়া একটি মামলায় ছাত্র মো. মাহফুজের নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনা চলছে। পরিবার ও স্থানীয়রা দাবি করছেন, তাকে হয়রানিমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখ বিকেলে নান্দাইল উপজেলার খারুয়া গ্রামে পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বসতঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী আব্দুর রউফ ভূঁইয়ার দাবি, ওই হামলায় তার প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে প্রতিপক্ষের ৩৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১৭০/১৯০ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয় বলে জানা যায়, যেখানে ৭০ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জন অজ্ঞাতকে আসামি করা হয়।

এই মামলাগুলোর একটিতে ভুক্তভোগী পক্ষের দাবি অনুযায়ী মাহফুজের নাম আসায় এলাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশ ও পরিবারের দাবি, মাহফুজ একজন ছাত্র এবং তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত।

এ বিষয়ে স্থানীয়রা আরও জানান, ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধদের হয়রানি না করার দাবি জানান।

এদিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

নান্দাইলে থানার দায়েরকৃত মামলায় মাহফুজের নাম আসায় এলাকায় আলোচনা-সমালোচনা

সময়: ০৮:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল থানায় দায়ের হওয়া একটি মামলায় ছাত্র মো. মাহফুজের নাম অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনা চলছে। পরিবার ও স্থানীয়রা দাবি করছেন, তাকে হয়রানিমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখ বিকেলে নান্দাইল উপজেলার খারুয়া গ্রামে পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বসতঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ভুক্তভোগী আব্দুর রউফ ভূঁইয়ার দাবি, ওই হামলায় তার প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে প্রতিপক্ষের ৩৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১৭০/১৯০ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পক্ষ থেকেও একটি মামলা দায়ের করা হয় বলে জানা যায়, যেখানে ৭০ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জন অজ্ঞাতকে আসামি করা হয়।

এই মামলাগুলোর একটিতে ভুক্তভোগী পক্ষের দাবি অনুযায়ী মাহফুজের নাম আসায় এলাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশ ও পরিবারের দাবি, মাহফুজ একজন ছাত্র এবং তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত।

এ বিষয়ে স্থানীয়রা আরও জানান, ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধদের হয়রানি না করার দাবি জানান।

এদিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  নিখোঁজ ইসমাইলের সন্ধান চায় তার পরিবার