Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা

  • Reporter Name
  • সময়: ০৯:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক বৈঠকে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ইশতিয়াক আহমেদ।

সভায় সংগঠনের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে সিরাজুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হিসেবে এস এম মেহেদী হাসান এবং সদস্য সচিব হিসেবে খিজির মুহাম্মদ জুলফিকারের নাম ঘোষণা করা হয়।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বদরুল হাসান জুসেফ, মিজানুর রহমান মিজান, ইশতিয়াক আহমেদ ও আব্দুল হান্নান।

বৈঠকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১ জুলাই প্রয়াত কবি ও সাহিত্যিক শেখ নুরুল ইকবাল-এর স্মরণে একটি স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী হলরুমে অনুষ্ঠিত হবে।

সংগঠনের উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুর ধনপুর ইউনিয়নে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বিভিন্ন পাকা গ্রামীণ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

মৌলভীবাজারে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা

সময়: ০৯:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক বৈঠকে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ইশতিয়াক আহমেদ।

সভায় সংগঠনের প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে সিরাজুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হিসেবে এস এম মেহেদী হাসান এবং সদস্য সচিব হিসেবে খিজির মুহাম্মদ জুলফিকারের নাম ঘোষণা করা হয়।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বদরুল হাসান জুসেফ, মিজানুর রহমান মিজান, ইশতিয়াক আহমেদ ও আব্দুল হান্নান।

বৈঠকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানানো হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ১ জুলাই প্রয়াত কবি ও সাহিত্যিক শেখ নুরুল ইকবাল-এর স্মরণে একটি স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী হলরুমে অনুষ্ঠিত হবে।

সংগঠনের উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ‘মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ মৌলভীবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  আজ চরমপত্রখ্যাত নন্দিত সাংবাদিক এম আর আখতার মুকুলের ২২তম মৃত্যুবার্ষিকী