Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামন কামরুল অধিবেশনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হাজার ইয়াবা ও গাঁজা ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির অভিযোগের জেরে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস:  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর বিশাল অস্ত্র চুক্তির ঘোষণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালপুরে মাদারগঞ্জে বিএনপি নেতা নিজাম উদ্দিনকে হেয় করতে সাবেক স্ত্রীর ‘মিথ্যা মামলা ও নাটক’, মূল ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি

  • Reporter Name
  • সময়: ০৮:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২৮ Time View

মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধি

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিনের সাথে মুর্শেদা আক্তার মিহার বৈধভাবে বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর মুর্শেদা আক্তার নিজেই নিজামকে তালাক দেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার অভিযোগ করেন, জমি কেনার আশ্বাস দিয়ে নিজাম উদ্দিন তার ১৭ লাখ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেছেন। একই সাথে জামালপুরের বোসপাড়ার একটি বাসায় তাকে ১১ দিন অবরুদ্ধ রেখে জোরপূর্বক যৌন নির্যাতন এবং সেই দৃশ্য ধারণ করে হুমকিরও অভিযোগ তোলেন তিনি। এসব দাবিতে গত ৩০ জুন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ একটি মামলাও দায়ের করেন মুর্শেদা।

সাবেক স্ত্রীর করা সংবাদ সম্মেলন ও মামলার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা নিজাম উদ্দিন। তিনি বলেন, মুর্শেদা আক্তার মিহা আমার বৈধ স্ত্রী ছিলেন। গত ১৪ মে ২০২৬ তারিখে আমাদের বিয়ে হয়। কিন্তু অজ্ঞাত কারণে তিনি নিজেই গত ১১ জুন ২০২৬ তারিখে আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে আমাকে প্রাপক করে তালাকের নোটিশ পাঠান। ১৫ জুন আমি তালাকের কাগজটা হাতে পাই, আর ১৪ জুন আমার ভাড়া বাসা থেকে মুর্শেদা আক্তার মিহা চলে যান। এখন কার উস্কানিতে নিজে তালাক দিয়ে আবার নিজেই আমার বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যাচার ও মামলা চালাচ্ছেন, তা আমার বোধগম্য নয়।” তিনি আরও বলেন, তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি এই উস্কানিদাতাসহ মূল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিজাম উদ্দিন আরো বলেন, সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার মিহা বলেছে পাওনা টাকা উদ্ধার করে নিছে, আবার বলছে জমি কেনার জন্য টাকা দিছে। মুর্শেদার বক্তব্যই তো দুই রকম হচ্ছে। আপনাদের মাধ্যমে সকলের কাছে প্রশ্ন তার কোন কথাটা সঠিক। এক মুখে দুই কথাই বলে দেয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি ন্যায়ের পক্ষে আছি আল্লাহর রহমতে সত্যের জয় হবেই।

আরও পড়ুনঃ  গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ২৩ সদস্যের মাঝে ১৮ লাখ টাকার ঋণ বিতরণ

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অপহরণ, ধর্ষণ বা অর্থ আত্মসাতের এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। নিজাম উদ্দিন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় একটি কুচক্রী মহলের উস্কানি ও লোভে পড়ে তাকে সামাজিকভাবে কোণঠাসা করতেই সাবেক স্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করে এই হীন ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

তালাক প্রদানের ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে জামালপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মুসলিম নিকাহ রেজিস্টার ও কাজী মো. আবু হানিফা আল মাসুম বলেন, মুর্শেদা আক্তার মিহা নিজেই তালাক প্রদান করেছেন এবং নিজাম উদ্দিনকে তালাকের নোটিশ পাঠিয়েছেন। তালাক প্রদানে বাধ্য করা হয়েছিলো কি না প্রশ্ন করা হলে তিনি বলেন- না এখানে মেয়েটি নিজে থেকেই তালাক প্রদান করেছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

জামালপুরে মাদারগঞ্জে বিএনপি নেতা নিজাম উদ্দিনকে হেয় করতে সাবেক স্ত্রীর ‘মিথ্যা মামলা ও নাটক’, মূল ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি

সময়: ০৮:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধি

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিনের সাথে মুর্শেদা আক্তার মিহার বৈধভাবে বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর মুর্শেদা আক্তার নিজেই নিজামকে তালাক দেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার অভিযোগ করেন, জমি কেনার আশ্বাস দিয়ে নিজাম উদ্দিন তার ১৭ লাখ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করেছেন। একই সাথে জামালপুরের বোসপাড়ার একটি বাসায় তাকে ১১ দিন অবরুদ্ধ রেখে জোরপূর্বক যৌন নির্যাতন এবং সেই দৃশ্য ধারণ করে হুমকিরও অভিযোগ তোলেন তিনি। এসব দাবিতে গত ৩০ জুন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ একটি মামলাও দায়ের করেন মুর্শেদা।

সাবেক স্ত্রীর করা সংবাদ সম্মেলন ও মামলার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা নিজাম উদ্দিন। তিনি বলেন, মুর্শেদা আক্তার মিহা আমার বৈধ স্ত্রী ছিলেন। গত ১৪ মে ২০২৬ তারিখে আমাদের বিয়ে হয়। কিন্তু অজ্ঞাত কারণে তিনি নিজেই গত ১১ জুন ২০২৬ তারিখে আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে আমাকে প্রাপক করে তালাকের নোটিশ পাঠান। ১৫ জুন আমি তালাকের কাগজটা হাতে পাই, আর ১৪ জুন আমার ভাড়া বাসা থেকে মুর্শেদা আক্তার মিহা চলে যান। এখন কার উস্কানিতে নিজে তালাক দিয়ে আবার নিজেই আমার বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যাচার ও মামলা চালাচ্ছেন, তা আমার বোধগম্য নয়।” তিনি আরও বলেন, তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তিনি এই উস্কানিদাতাসহ মূল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিজাম উদ্দিন আরো বলেন, সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার মিহা বলেছে পাওনা টাকা উদ্ধার করে নিছে, আবার বলছে জমি কেনার জন্য টাকা দিছে। মুর্শেদার বক্তব্যই তো দুই রকম হচ্ছে। আপনাদের মাধ্যমে সকলের কাছে প্রশ্ন তার কোন কথাটা সঠিক। এক মুখে দুই কথাই বলে দেয় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি ন্যায়ের পক্ষে আছি আল্লাহর রহমতে সত্যের জয় হবেই।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার পক্ষ থেকে সিলিং ফ্যান প্রদান