Dhaka ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে ‘প্রিয়জন গ্রুপ’: যাতায়াতের জন্য অটোরিকশা ও আর্থিক সহায়তা প্রদান ফুলগাজীর বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, আলোচনা করেন ইউএনও ফারজানা ইয়াসমিন ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমার নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল কুমারখালীতে ব্রাজিল সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার তানোরের ময়েনপুর আলীতলা দাখিল মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের জোর দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

  • Reporter Name
  • সময়: ১১:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৪ Time View

হারুনুর রশিদ,
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা, ঋণের চেক, পুরস্কার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাপাহারের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে বেলা ১১টায় বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন এবং সুফলভোগী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বিআরডিবির সুফলভোগীদের মাঝে ঋণের চেক, পুরস্কার এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিআরডিবির সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডুতে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিবিরের হেল্প ডেস্ক
Tag :
জনপ্রিয় নিউজ

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

সময়: ১১:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

হারুনুর রশিদ,
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা, ঋণের চেক, পুরস্কার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাপাহারের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে বেলা ১১টায় বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন এবং সুফলভোগী রবিউল ইসলাম।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বিআরডিবির সুফলভোগীদের মাঝে ঋণের চেক, পুরস্কার এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিআরডিবির সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে