Dhaka ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘বাভি’র হুমকিতে চীনে ব্যাপক সরিয়ে নেওয়া, নিরাপদ আশ্রয়ে ৬ লাখের বেশি মানুষ

  • Reporter Name
  • সময়: ০৯:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৮৪ Time View

শক্তিশালী টাইফুন ‘বাভি’ দ্রুতগতিতে চীনের উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য আঘাতের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চলের বড় শহর ওয়েনঝৌ ও আশপাশের এলাকা থেকে ৬ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) চীনের কর্তৃপক্ষ জানায়, টাইফুনটির প্রভাব মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে ‘বাভি’ জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে আনে এবং তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অগ্রসর হয়।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় টাইফুনটির গতি ও শক্তি কিছুটা কমেছে। তবে এর সঙ্গে থাকা বিশাল বৃষ্টির মেঘে বিপুল পরিমাণ জলীয় বাষ্প থাকায় এখনও ব্যাপক বৃষ্টিপাত ও দুর্যোগের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, টাইফুনটির বৃষ্টিবাহী মেঘের বিস্তৃতি প্রায় ফ্রান্সের সমান।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে টাইফুনটি আঘাত হানতে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি এবং ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

ওয়েনঝৌর বাসিন্দা হুয়াং শিংহুয়ান জানান, টাইফুন নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। বাজার বন্ধ হওয়ার আগেই পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও কয়েক দিনের পানির মজুত করেছেন তিনি। তার ভাষায়, বাজারে এখনো পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তাই অপ্রয়োজনীয় আতঙ্কে অতিরিক্ত পণ্য কেনার দরকার নেই।

এদিকে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত টাইফুন ‘বাভি’র কারণে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে টাইফুনের প্রভাবে সৃষ্ট মৌসুমি ভারী বৃষ্টিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় চীনের সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ১৫ বিঘা জমির কাঁচা ধাঁন জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

‘বাভি’র হুমকিতে চীনে ব্যাপক সরিয়ে নেওয়া, নিরাপদ আশ্রয়ে ৬ লাখের বেশি মানুষ

সময়: ০৯:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

শক্তিশালী টাইফুন ‘বাভি’ দ্রুতগতিতে চীনের উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য আঘাতের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চলের বড় শহর ওয়েনঝৌ ও আশপাশের এলাকা থেকে ৬ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) চীনের কর্তৃপক্ষ জানায়, টাইফুনটির প্রভাব মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে ‘বাভি’ জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে আনে এবং তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অগ্রসর হয়।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় টাইফুনটির গতি ও শক্তি কিছুটা কমেছে। তবে এর সঙ্গে থাকা বিশাল বৃষ্টির মেঘে বিপুল পরিমাণ জলীয় বাষ্প থাকায় এখনও ব্যাপক বৃষ্টিপাত ও দুর্যোগের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, টাইফুনটির বৃষ্টিবাহী মেঘের বিস্তৃতি প্রায় ফ্রান্সের সমান।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে টাইফুনটি আঘাত হানতে পারে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি এবং ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

ওয়েনঝৌর বাসিন্দা হুয়াং শিংহুয়ান জানান, টাইফুন নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। বাজার বন্ধ হওয়ার আগেই পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও কয়েক দিনের পানির মজুত করেছেন তিনি। তার ভাষায়, বাজারে এখনো পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তাই অপ্রয়োজনীয় আতঙ্কে অতিরিক্ত পণ্য কেনার দরকার নেই।

এদিকে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত টাইফুন ‘বাভি’র কারণে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে টাইফুনের প্রভাবে সৃষ্ট মৌসুমি ভারী বৃষ্টিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় চীনের সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে