Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৬ হাজার, আহত ৬১ হাজার মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে বৃষ্টির প্রভাবে ঢাকার বাতাসে স্বস্তি, দূষণে শীর্ষে সৌদি আরবের রিয়াদ সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ, আলোচনায় থাকবে কর্মপরিকল্পনা ও জুলাই সনদ মোজতবা খামেনির অবস্থান খুঁজে পেতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোয়েন্দারা সুদিন ফেরাতে ৫ বছরে পাট রপ্তানি দ্বিগুণের পরিকল্পনা হরমুজ প্রণালিতে একক নৌপথ তৈরির উদ্যোগ, ওমানের সঙ্গে আলোচনায় ইরান ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ হাম-এডিনো ভাইরাসের ছোবল: চিকিৎসা ব্যয়ে ঋণের জালে ৮৯ শতাংশ পরিবার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

  • Reporter Name
  • সময়: ০৮:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা এলাকায় নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (৩১ জুলাই ও ১ আগস্ট) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় তরুণদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দলগুলো দৃষ্টিনন্দন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মো. বাসেত মাস্টার, বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মো. রাসেল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনসুর আলী, মো. শাহীন কাদের, বাবুল ইসলাম, BYFC-এর প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার, সমাজসেবক মো. বাদশা মিয়া, নরেন চন্দ্র দাস, তপন কুমার রায়, মো. পান্না খান এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস।

সফলভাবে টুর্নামেন্ট আয়োজনে নিরলস পরিশ্রম করেন নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা

খেলার ধারাভাষ্য প্রদান করেন উত্তরবঙ্গের সুপরিচিত ধারাভাষ্যকার জয়নাল আবেদীন। তার প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা খেলায় ভিন্নমাত্রা যোগ করে এবং দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Tag :
জনপ্রিয় নিউজ

রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭

নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

সময়: ০৮:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা এলাকায় নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (৩১ জুলাই ও ১ আগস্ট) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় তরুণদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দলগুলো দৃষ্টিনন্দন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মো. বাসেত মাস্টার, বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মো. রাসেল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মনসুর আলী, মো. শাহীন কাদের, বাবুল ইসলাম, BYFC-এর প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার, সমাজসেবক মো. বাদশা মিয়া, নরেন চন্দ্র দাস, তপন কুমার রায়, মো. পান্না খান এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস।

সফলভাবে টুর্নামেন্ট আয়োজনে নিরলস পরিশ্রম করেন নিজপাড়া তারুণ্যের আলোর ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি