Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অভিষেক সভা অনুষ্ঠিত নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, উচ্ছেদের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর আবেদন। কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু মেধার আলো ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘ইতমিনান বৃত্তি পরীক্ষা-২০২৬’ ১৯ নভেম্বর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

  • Reporter Name
  • সময়: ০৮:১৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৪ Time View

হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কিন কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর মঙ্গলবার (৪ আগস্ট) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে, যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। খবর বিবিসির।

একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৭৬ ডলারে দাঁড়ায়। উভয় ধরনের তেলের দামই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছে না। তবে মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে তেহরান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগে এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ করে দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে। পাশাপাশি ২০ জুলাই থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় বন্দরগুলোতেও অবরোধ শুরু করে। ফলে বিকল্প নৌপথও ঝুঁকির মুখে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

তবে হরমুজ প্রণালি আবারও চালু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং তারই প্রভাব পড়েছে তেলের দামে।

আরও পড়ুনঃ  জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়
Tag :
জনপ্রিয় নিউজ

গোবিন্দগঞ্জের কৃতিসন্তান কাজী জেসিন বিটিভির মহাপরিচালক

হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

সময়: ০৮:১৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কিন কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর মঙ্গলবার (৪ আগস্ট) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে, যা গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। খবর বিবিসির।

একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৭৬ ডলারে দাঁড়ায়। উভয় ধরনের তেলের দামই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছে না। তবে মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে তেহরান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগে এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ করে দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে। পাশাপাশি ২০ জুলাই থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় বন্দরগুলোতেও অবরোধ শুরু করে। ফলে বিকল্প নৌপথও ঝুঁকির মুখে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

তবে হরমুজ প্রণালি আবারও চালু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং তারই প্রভাব পড়েছে তেলের দামে।

আরও পড়ুনঃ  লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছীবাসী, কর্তৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা