Dhaka ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৬১ Time View

কামরুল ইসলাম, প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর):

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশের সরকারি জায়গা থেকে একটি মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি গাছ বিক্রির টাকা মসজিদে দান করার দাবি করলেও সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, তারা কোনো টাকা পাননি।

অভিযুক্ত মো. রফিকুল ইসলাম ওরফে দেলোয়ার শেখ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পশ্চিমপাড়া গ্রামের ছলেমান শেখের ছেলে। তিনি চতুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর চৌরাস্তা সংলগ্ন সড়কের পাশের সরকারি জায়গা থেকে রাতের আঁধারে মেহগনি গাছটি কেটে নেওয়া হয়। পরে গাছটি বিক্রি করা হয়েছে। স্থানীয়দের দাবি, গাছটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

গাছ কাটার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে দেলোয়ার শেখ বলেন, “আমি সড়কের পাশের গাছ কেটে বিক্রি করে ওই টাকা বাইখীর চৌরাস্তা বাজার জামে মসজিদে দান করেছি। আপনি ইউএনওর কাছে নালিশ দিয়ে কিছু করতে পারলে করেন।”

তবে গাছটি কত টাকায় বিক্রি করেছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।

এদিকে বাইখীর চৌরাস্তা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, “ওই ব্যক্তি কোনো টাকা মসজিদে দান করেননি। আর সরকারি জায়গার গাছ কেটে বিক্রি করে সেই টাকা কেন মসজিদকে দেবে?”

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সরকারি জায়গার গাছ কাটার কোনো এখতিয়ার গ্রাম পুলিশের নেই। তিনি এ বিষয়ে কোনো অনুমতিও দেননি বলে জানান। এ ধরনের কাজ তিনি সমর্থন করেন না বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, “আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমার হোয়াটসঅ্যাপে তথ্য দিন, আমি ব্যবস্থা নিচ্ছি।”

আরও পড়ুনঃ  ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ একজন আটক, জব্দ মালামাল

অভিযোগের বিষয়ে তদন্ত করে সরকারি জায়গার গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় নিউজ

ফয়েজ লেকে বাইকারকে অপহরণ ও ডাকাতি: পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪, ৩টি মোটরসাইকেল উদ্ধার

বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ

সময়: ১১:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

কামরুল ইসলাম, প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর):

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশের সরকারি জায়গা থেকে একটি মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি গাছ বিক্রির টাকা মসজিদে দান করার দাবি করলেও সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, তারা কোনো টাকা পাননি।

অভিযুক্ত মো. রফিকুল ইসলাম ওরফে দেলোয়ার শেখ উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর পশ্চিমপাড়া গ্রামের ছলেমান শেখের ছেলে। তিনি চতুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর চৌরাস্তা সংলগ্ন সড়কের পাশের সরকারি জায়গা থেকে রাতের আঁধারে মেহগনি গাছটি কেটে নেওয়া হয়। পরে গাছটি বিক্রি করা হয়েছে। স্থানীয়দের দাবি, গাছটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

গাছ কাটার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে দেলোয়ার শেখ বলেন, “আমি সড়কের পাশের গাছ কেটে বিক্রি করে ওই টাকা বাইখীর চৌরাস্তা বাজার জামে মসজিদে দান করেছি। আপনি ইউএনওর কাছে নালিশ দিয়ে কিছু করতে পারলে করেন।”

তবে গাছটি কত টাকায় বিক্রি করেছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।

এদিকে বাইখীর চৌরাস্তা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, “ওই ব্যক্তি কোনো টাকা মসজিদে দান করেননি। আর সরকারি জায়গার গাছ কেটে বিক্রি করে সেই টাকা কেন মসজিদকে দেবে?”

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সরকারি জায়গার গাছ কাটার কোনো এখতিয়ার গ্রাম পুলিশের নেই। তিনি এ বিষয়ে কোনো অনুমতিও দেননি বলে জানান। এ ধরনের কাজ তিনি সমর্থন করেন না বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, “আমি ছুটিতে বাড়ি যাচ্ছি। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমার হোয়াটসঅ্যাপে তথ্য দিন, আমি ব্যবস্থা নিচ্ছি।”

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২