Dhaka ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

  • Reporter Name
  • সময়: ১২:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৮ Time View

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি):

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে ও তাঁর উদ্বোধনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক খন্দকার ফারজানা নাজনীন সেতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি বাবু মনতোষ কুমার নাথ এবং শিক্ষক প্রতিনিধি মো. ইসহাক জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু রতন কান্তি পাল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতির ব্যবহার বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তোলার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  রাউজানে অনোমদর্শী বড়ুয়ার শেষকৃত্য ১৪ অক্টোবর, পরিবারে শোকের ছায়া
Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

রাঙ্গুনিয়ার রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

সময়: ১২:১৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি):

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে ও তাঁর উদ্বোধনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক খন্দকার ফারজানা নাজনীন সেতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি বাবু মনতোষ কুমার নাথ এবং শিক্ষক প্রতিনিধি মো. ইসহাক জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু রতন কান্তি পাল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতির ব্যবহার বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তোলার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা