Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট, আটক ৪

  • Reporter Name
  • সময়: ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

আটক ব্যক্তিরা হলেন—কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আঃ জলিল (২৩), মৃত তরিশের ছেলে জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) এবং আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসরসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

মন্দিরের মালিক হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় জানান, মন্দিরে চুরির বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, মন্দিরে চুরির ঘটনায় রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং চুরি যাওয়া পূজার সামগ্রী উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম: গোপন তদন্ত রিপোর্ট, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত ডিলারশিপ
Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট, আটক ৪

সময়: ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

আটক ব্যক্তিরা হলেন—কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আঃ জলিল (২৩), মৃত তরিশের ছেলে জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) এবং আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসরসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

মন্দিরের মালিক হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় জানান, মন্দিরে চুরির বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বলেন, মন্দিরে চুরির ঘটনায় রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং চুরি যাওয়া পূজার সামগ্রী উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত