Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

  • Reporter Name
  • সময়: ০৭:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২১ Time View

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য এ তারিখে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা হতে পারে।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে। ২৯ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে, ওই দিনই ফল প্রকাশ করা হবে।

যেভাবে জানবেন এইচএসসি পরীক্ষার ফল

ফল সংগ্রহের জন্য পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে না। অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

১. অনলাইনে ফল দেখার নিয়ম

ব্যক্তিগত ফলাফল দেখতে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://educationboardresults.gov.bd

এরপর ‘Result’ বিভাগে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন—

  • পরীক্ষার নাম নির্বাচন করতে হবে।
  • পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে।
  • রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফলাফল দেখার অপশনে ক্লিক করতে হবে।

এভাবে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন এবং মার্কশিটও সংগ্রহ করতে পারবেন।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফল একসঙ্গে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

৩. এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে যেকোনো অপারেটর থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠাতে হবে।

এসএমএস লেখার নিয়ম:

HSC Board Name (First 3 Letters) Roll 2026

বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ হিসেবে, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএস লিখতে হবে—

HSC DHA 123456 2026

এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

চলতি বছর দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

সময়: ০৭:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডসংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য এ তারিখে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা হতে পারে।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে। ২৯ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে, ওই দিনই ফল প্রকাশ করা হবে।

যেভাবে জানবেন এইচএসসি পরীক্ষার ফল

ফল সংগ্রহের জন্য পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে না। অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

১. অনলাইনে ফল দেখার নিয়ম

ব্যক্তিগত ফলাফল দেখতে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://educationboardresults.gov.bd

এরপর ‘Result’ বিভাগে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন—

  • পরীক্ষার নাম নির্বাচন করতে হবে।
  • পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে।
  • রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফলাফল দেখার অপশনে ক্লিক করতে হবে।

এভাবে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন এবং মার্কশিটও সংগ্রহ করতে পারবেন।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফল একসঙ্গে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঃ  নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার