Dhaka ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পোঁতার অভিযোগ জয়নগর পাওয়ার গ্রিডের গেটে আনসার সদস্যদের সামনে হাজিরা শিক্ষিকা নিলুফার ইয়াসমিনের, আলোচনা আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন ভাঙ্গুড়ায় নারীর মৃত্যু ঘিরে হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক আরেকজন ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক জয়নগর পাওয়ার গ্রিডের গেটে আনসার সদস্যদের সামনে হাজিরা দিচ্ছেন শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, নানা প্রশ্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

  • Reporter Name
  • সময়: ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৮ Time View

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হাসান আসকারী, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মাহফুজ রানা এবং উচ্চমান সহকারী মো. রুস্তম আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, ফুটপাত ব্যবহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য চালক, যাত্রী, পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের সচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নবীনগরে সাংবাদিক রুহেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ
Tag :
জনপ্রিয় নিউজ

তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

সময়: ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ সভার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হাসান আসকারী, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের মোটরযান পরিদর্শক মো. মাহফুজ রানা এবং উচ্চমান সহকারী মো. রুস্তম আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন, ফুটপাত ব্যবহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য চালক, যাত্রী, পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের সচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন