Dhaka ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

 

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​ ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর জিইসি মোড়ে অবস্থিত ইউনুস্কো সিটি সেন্টার (লেভেল-৫)-এর স্যাভোরিয়া রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ​সালাউদ্দিন রুমি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ​কর আইনজীবী মুসা মোহাম্মদ ওসমান হায়দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ ইকবাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক চেয়ারম্যান ড.মইনুল আহসান খাঁন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন কাদের, মোহাম্মদ করিম মিয়া, কাজী আনসারুল হক প্রমুখ।

​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এডভোকেট মোঃ লোকমান হায়দার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম।

​সভায় বক্তারা চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাজীবীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এতে মোহাম্মদ সালাহউদ্দীন সভাপতি, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিউল আজমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান:প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

নীলফামারীতে জামায়াতের রোকন সম্মেলন,নতুন মেয়াদে জেলা আমীর নির্বাচন

চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ০৯:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

 

তৌফিক আলম চৌধুরী || বিশেষ প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​ ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর জিইসি মোড়ে অবস্থিত ইউনুস্কো সিটি সেন্টার (লেভেল-৫)-এর স্যাভোরিয়া রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন: কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ​সালাউদ্দিন রুমি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ​কর আইনজীবী মুসা মোহাম্মদ ওসমান হায়দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ ইকবাল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক চেয়ারম্যান ড.মইনুল আহসান খাঁন, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দীন কাদের, মোহাম্মদ করিম মিয়া, কাজী আনসারুল হক প্রমুখ।

​উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এডভোকেট মোঃ লোকমান হায়দার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম।

​সভায় বক্তারা চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাজীবীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এতে মোহাম্মদ সালাহউদ্দীন সভাপতি, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিউল আজমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম শরীফ