Dhaka ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, মুম্বাইজুড়ে সতর্কতা

  • Reporter Name
  • সময়: ০৭:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪৮ Time View

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাসভবন ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে এ হামলা চালানোর হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শুধু অমিতাভ বচ্চনের বাড়িই নয়, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মেয়রের দপ্তরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানোর হুমকিও দেওয়া হয়েছে।

হুমকির ই-মেইল পাওয়ার পর মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থান নিয়েছে। সংশ্লিষ্ট স্থানগুলোতে বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ তল্লাশির পর এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

কে বা কারা এই হুমকিমূলক ই-মেইল পাঠিয়েছে, তা শনাক্ত করতে সাইবার সেলের সহায়তায় তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, গত তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অমিতাভ বচ্চনের বাড়িতে হামলার হুমকি দেওয়া হলো। এর আগে গত ২৩ অক্টোবর একই ধরনের হুমকিসংবলিত একটি ই-মেইল পাঠানো হয়েছিল।

ওই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার পাশাপাশি ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের জুহুর বাড়িতে হামলার হুমকি দেওয়া হয়। একই ই-মেইলে খালিস্তানি যোগের উল্লেখ করে আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল।

এদিকে ধারাবাহিক হুমকির কারণে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তবে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও ভক্তদের সঙ্গে দেখা করার ঐতিহ্য বজায় রেখেছেন বিগ বি। গত ১ নভেম্বর নিরাপত্তার স্বার্থে স্বচ্ছ সুরক্ষাবেষ্টনীর আড়াল থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এ সময় তাঁর পাশে ছেলে অভিষেক বচ্চন ও নিরাপত্তাকর্মীদের দেখা যায়।

পরপর এমন হুমকির ঘটনায় মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রহস্যময় জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

সূত্র: মোজো ডেস্ক

Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, মুম্বাইজুড়ে সতর্কতা

সময়: ০৭:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬