Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ জনকে পশু-পাখি পালনের প্রশিক্ষণ ও সহায়তা শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জমি নিয়ে বিরোধ, একের পর এক মামলা: বাঙ্গালভিটায় পল্লী চিকিৎসক খালেককে ঘিরে নানা প্রশ্ন

  • Reporter Name
  • সময়: ০৮:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২৯ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একের পর এক মামলা দায়েরের অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক আবদুল খালেক মিয়ার বিরুদ্ধে। স্থানীয় কয়েকজনের দাবি, বিরোধের জেরে একাধিক ব্যক্তি ও তাঁদের স্বজনদের মামলায় জড়ানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পল্লী চিকিৎসক খালেকের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, জমি ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত।

অনুসন্ধানকালে স্থানীয় কয়েকজনের কাছ থেকে সাতটি মামলার নথি পাওয়া গেছে। অন্যদিকে, বিরোধের অপর পক্ষের মোস্তফা কামাল দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঙ্গালভিটা এলাকায় খালেক মিয়া ও মোস্তফা কামালের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাড়ির পাশের জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরেই পরিস্থিতির অবনতি হয়েছে বলে তাঁদের দাবি।

মোস্তফা কামাল জানান, তিনি স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে গারো সম্প্রদায়ের এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন। জমি কেনার পরও তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারছেন না বলে অভিযোগ করেন। তাঁর দাবি, জমির একাংশ নিয়ে বিরোধের কারণে প্রতিবছর ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। জমিতে অন্যদের চাষাবাদ করতে দিলেও বাধার মুখে পড়তে হচ্ছে বলে তিনি জানান।

মোস্তফা কামাল আরও অভিযোগ করেন, জমি নিয়ে প্রতিবাদ করায় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদেরও মামলায় আসামি করা হয়েছে।

অন্যদিকে, পল্লী চিকিৎসক আবদুল খালেক মিয়া বলেন, মোস্তফা কামালের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই; মূল বিরোধ জমির প্রকৃত মালিক রূপসরণ গারোকে কেন্দ্র করে। তাঁর দাবি, জমি নিয়ে সমঝোতা ও লেনদেনের অংশ হিসেবে মোস্তফা কামালকে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে জমি বুঝে পাওয়া বা টাকা ফেরত পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এ ছাড়া তাঁর দাবি, জমিসংক্রান্ত কাগজপত্র অনুযায়ী ২২ শতক জমির বিষয়ে তাঁর পাওনা রয়েছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের মথুরেসপুরের পল্লীতে সন্ধায় বসত বাড়িতে ঢুকে ডাকাতি

খালেক মিয়ার ভাই আবুল কালাম বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তিতে তাঁরা নিজেদের ন্যায্য অংশ চান। অন্যের জমি দখলের কোনো উদ্দেশ্য তাঁদের নেই বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের মামলায় জড়ানোর কারণে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে, গত ১ সেপ্টেম্বর খালেক মিয়ার স্ত্রীকে মারধর এবং এতে তাঁর গর্ভপাতের অভিযোগে মোস্তফা কামালসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি আলোচনায় এসেছে। এ অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা কামাল। তাঁর দাবি, ঘটনার সময় তাঁর ছেলে ময়মনসিংহে অবস্থান করছিল এবং পরীক্ষায় অংশ নিচ্ছিল।

প্রতিবেদকের হাতে আসা চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনায় গর্ভপাতের ঘটনা নিশ্চিত করার মতো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

মামলার সাক্ষী হিসেবে নাম আসা স্থানীয় ইউপি সদস্য আবদুল মোতালেব বলেন, তাঁকে তাঁর অজান্তে সাক্ষী করা হয়েছে বলে তিনি মনে করেন। সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে তাঁর সরাসরি কোনো তথ্য নেই বলেও দাবি করেন। তবে এলাকায় জমি নিয়ে বিরোধ এবং একাধিকবার সালিশ-বৈঠকের কথা তিনি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল সরকারও একটি অগ্নিকাণ্ডের মামলায় তাঁকে আসামি করার অভিযোগ করেছেন। তাঁর দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না; বাগলীতে অবস্থান করছিলেন।

মোস্তফা কামাল দাবি করেন, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ বিভিন্ন গ্রামের লোকজনের উপস্থিতিতে একাধিকবার সালিশ হয়েছে। একপর্যায়ে জমি ও আর্থিক বিষয় নিয়ে সমঝোতার প্রস্তাবও এসেছিল বলে তিনি জানান।

সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বদলি হওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি:
শফিকুল ইসলাম শফিক

Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

জমি নিয়ে বিরোধ, একের পর এক মামলা: বাঙ্গালভিটায় পল্লী চিকিৎসক খালেককে ঘিরে নানা প্রশ্ন

সময়: ০৮:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একের পর এক মামলা দায়েরের অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসক আবদুল খালেক মিয়ার বিরুদ্ধে। স্থানীয় কয়েকজনের দাবি, বিরোধের জেরে একাধিক ব্যক্তি ও তাঁদের স্বজনদের মামলায় জড়ানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পল্লী চিকিৎসক খালেকের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, জমি ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত।

অনুসন্ধানকালে স্থানীয় কয়েকজনের কাছ থেকে সাতটি মামলার নথি পাওয়া গেছে। অন্যদিকে, বিরোধের অপর পক্ষের মোস্তফা কামাল দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঙ্গালভিটা এলাকায় খালেক মিয়া ও মোস্তফা কামালের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাড়ির পাশের জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরেই পরিস্থিতির অবনতি হয়েছে বলে তাঁদের দাবি।

মোস্তফা কামাল জানান, তিনি স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে গারো সম্প্রদায়ের এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন। জমি কেনার পরও তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারছেন না বলে অভিযোগ করেন। তাঁর দাবি, জমির একাংশ নিয়ে বিরোধের কারণে প্রতিবছর ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। জমিতে অন্যদের চাষাবাদ করতে দিলেও বাধার মুখে পড়তে হচ্ছে বলে তিনি জানান।

মোস্তফা কামাল আরও অভিযোগ করেন, জমি নিয়ে প্রতিবাদ করায় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদেরও মামলায় আসামি করা হয়েছে।

অন্যদিকে, পল্লী চিকিৎসক আবদুল খালেক মিয়া বলেন, মোস্তফা কামালের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই; মূল বিরোধ জমির প্রকৃত মালিক রূপসরণ গারোকে কেন্দ্র করে। তাঁর দাবি, জমি নিয়ে সমঝোতা ও লেনদেনের অংশ হিসেবে মোস্তফা কামালকে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে জমি বুঝে পাওয়া বা টাকা ফেরত পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এ ছাড়া তাঁর দাবি, জমিসংক্রান্ত কাগজপত্র অনুযায়ী ২২ শতক জমির বিষয়ে তাঁর পাওনা রয়েছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা