
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)’ প্রকল্প এবং বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত ভ্রাম্যমাণ লাইব্রেরি ৭১-কুড়িগ্রাম ইউনিটের উদ্যোগে মাসিক পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (মঙ্গলবার) নতুন কুঁড়ি জুনিয়র স্কুল সাংস্কৃতিক সংঘের আয়োজনে এই নভেম্বর ২০২৬ মাসের পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আড্ডা শেষে নভেম্বর ২০২৬ মাসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক । এ সময় তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের প্রশংসা করেন এবং বইপড়া আন্দোলনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আয়োজক সুত্রে জানা যায়, বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র সারাদেশে ৬৪টি জেলায় ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে মানুষের দোরগোড়ায় বই পৌঁছে দিয়ে নিয়মিত পাঠকসেবা প্রদান করে আসছে। পাশাপাশি ভ্রাম্যমাণ লাইব্রেরির সাংস্কৃতিক সংঘসমূহের উদ্যোগে আয়োজিত নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Reporter Name 





















