
রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৭ ও ২৮ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তুতির সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সন্ধায় কিশোরগঞ্জ উপজেলার দলীয় কার্যালয়ে ৯ টি ইউনিয়নের নেতাকর্মীদের উপস্হিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক নির্দেশনা বিষয়ে বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দ।
সভায় উপজেলা যুবদলের সিঃ সভাপতি বেলায়েত হোসেন বিলুর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক আঃ সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু ,কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান আরোও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি আনছারুল ইসলাম,দপ্তর সম্পাদক বেলাল হোসেন সহ বিভিন্ন নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ বলেন,কোন কোন দল কোরআন নিয়ে খেলা করতেছে কোরআন নিয়ে মানুষকে মিথ্যা আশ্বাস দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সহজ সরল মা-বোনদের ভুল বোঝাচ্ছে, জান্নাতের টিকিট দিচ্ছে, মিথ্যাচারের জন্য আল্লাহ কি তাদের মাফ করবে আল্লাহ যদি মাফ না করে আমরাও তাদেরকে মাফ করবো না।নেতাকর্মীদের বলেন,আগামী ২৭ তারিখ যেন কিশোরগঞ্জের মাটি ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয় গণজোয়ার সৃষ্টি হয় এই আওয়াজ টা যেন নির্বাচন পর্যন্ত থেকে যায়।
পরিশেষে বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই দেশের পরিবর্তনের রূপরেখা আর এই ৩১ দফা বিষয়ে নির্বাচন পর্যন্ত আপনারা মানুষের দ্বারস্থ হবেন মানুষের পাশে থাকবেন।
রাশেদ নিজাম শাহ 





















