Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মিতালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. ফয়সাল খান মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন যশোরে সাংবাদিকের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন, ৬ ঘণ্টা হেফাজতে রাখার অভিযোগ তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু

  • Reporter Name
  • সময়: ০২:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৭ Time View

মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার (HWRC)-এর উদ্যোগে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার মানব কল্যাণ সংস্থান কেন্দ্রের স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন,
“মানব কল্যাণ সংস্থান কেন্দ্র / হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার (HWRC) প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুণিজনদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের চারা বিতরণ, স্বাস্থ্য সেবায় ওষুধ বিতরণ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে প্রসূতি সেবা, স্বপ্ন পূরণ ও প্রসূতি মা ও শিশুর নৈতিক শিক্ষা কার্যক্রমসহ মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাবে এই সংগঠন।”

তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করা হয়।

শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ট্রাক আটকা
Tag :
জনপ্রিয় নিউজ

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু

সময়: ০২:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার (HWRC)-এর উদ্যোগে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার মানব কল্যাণ সংস্থান কেন্দ্রের স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন,
“মানব কল্যাণ সংস্থান কেন্দ্র / হিউম্যান ওয়েলফেয়ার রিসোর্স সেন্টার (HWRC) প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুণিজনদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের চারা বিতরণ, স্বাস্থ্য সেবায় ওষুধ বিতরণ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে প্রসূতি সেবা, স্বপ্ন পূরণ ও প্রসূতি মা ও শিশুর নৈতিক শিক্ষা কার্যক্রমসহ মানবসেবামূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাবে এই সংগঠন।”

তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন উদ্যোগ আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করা হয়।

শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  উপ-পরিচালকের ফেসবুক মন্তব্যের জেরে স্বাস্থ্য অধিদপ্তরে বিএমএসএফ প্রতিনিধি দল