Dhaka ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার! সেবা, নাকি প্রহসন? জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা ইবিতে খালেদা জিয়াকে অবমাননার অভিযোগ: শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা

  • Reporter Name
  • সময়: ১১:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এতে সাধারণ রোগীরা প্রয়োজনীয় ও সময়োপযোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।সম্প্রতি সাধারণ জনগণের পক্ষে দাখিল করা এক লিখিত অভিযোগে বলা হয়েছে, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুন নাহার ইতি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে চরম অবহেলা করছেন। অভিযোগে উল্লেখ করা হয়, আবাসিক চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি হাসপাতালে অবস্থান না করে বাইরে বসবাস করছেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থী।অভিযোগ অনুযায়ী, তিনি যথাযথ সরকারি অনুমোদন ছাড়াই একাধিকবার বিদেশ গমন করেছেন। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর বিদেশে গিয়ে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন। এছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত একইভাবে বিদেশে অবস্থান করেন বলেও অভিযোগ রয়েছে।স্থানীয়দের দাবি, তার দীর্ঘ অনুপস্থিতির ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে জরুরি চিকিৎসা, প্রসূতি মা এবং গুরুতর রোগীদের সেবা দিতে গিয়ে চরম সংকট তৈরি হয়েছে।এছাড়া হাসপাতালে দীর্ঘদিন ধরে অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। প্রয়োজনীয় ল্যাব পরীক্ষার সীমাবদ্ধতা, এক্স-রে সেবা বন্ধ থাকা এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে রেফার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে এলাকায় গড়ে ওঠা অবৈধ ক্লিনিকগুলোতে লাইসেন্সবিহীন চিকিৎসা দেওয়ার কারণে ভুল চিকিৎসা ও মৃত্যুর ঘটনাও ঘটছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে পূর্বে বদলি আদেশ জারি হলেও তা কার্যকর হয়নি। পাশাপাশি অনুমতি ছাড়া বিদেশ গমনের ঘটনায় একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে একই কর্মস্থলে বহাল রয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাদিয়া তাসনীম মুনমুন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অনুমতি ছাড়া বিদেশ গমন গুরুতর শৃঙ্খলাভঙ্গ। বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”তবে অভিযোগের বিষয়ে ডা. নাজমুন নাহার ইতির বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বোয়ালমারীতে সালিশি বসার আগেই দোকানে তালা

স্বাস্থ্যখাতে সরকারের নানা উন্নয়নমূলক উদ্যোগের পরও কালিয়াকৈরের মতো এলাকায় সেবার মান নিয়ে এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

Tag :
জনপ্রিয় নিউজ

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা

সময়: ১১:০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এতে সাধারণ রোগীরা প্রয়োজনীয় ও সময়োপযোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।সম্প্রতি সাধারণ জনগণের পক্ষে দাখিল করা এক লিখিত অভিযোগে বলা হয়েছে, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুন নাহার ইতি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে চরম অবহেলা করছেন। অভিযোগে উল্লেখ করা হয়, আবাসিক চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি হাসপাতালে অবস্থান না করে বাইরে বসবাস করছেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থী।অভিযোগ অনুযায়ী, তিনি যথাযথ সরকারি অনুমোদন ছাড়াই একাধিকবার বিদেশ গমন করেছেন। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর বিদেশে গিয়ে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন। এছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত একইভাবে বিদেশে অবস্থান করেন বলেও অভিযোগ রয়েছে।স্থানীয়দের দাবি, তার দীর্ঘ অনুপস্থিতির ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে জরুরি চিকিৎসা, প্রসূতি মা এবং গুরুতর রোগীদের সেবা দিতে গিয়ে চরম সংকট তৈরি হয়েছে।এছাড়া হাসপাতালে দীর্ঘদিন ধরে অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। প্রয়োজনীয় ল্যাব পরীক্ষার সীমাবদ্ধতা, এক্স-রে সেবা বন্ধ থাকা এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে রেফার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে এলাকায় গড়ে ওঠা অবৈধ ক্লিনিকগুলোতে লাইসেন্সবিহীন চিকিৎসা দেওয়ার কারণে ভুল চিকিৎসা ও মৃত্যুর ঘটনাও ঘটছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে পূর্বে বদলি আদেশ জারি হলেও তা কার্যকর হয়নি। পাশাপাশি অনুমতি ছাড়া বিদেশ গমনের ঘটনায় একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে একই কর্মস্থলে বহাল রয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাদিয়া তাসনীম মুনমুন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অনুমতি ছাড়া বিদেশ গমন গুরুতর শৃঙ্খলাভঙ্গ। বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”তবে অভিযোগের বিষয়ে ডা. নাজমুন নাহার ইতির বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২