Dhaka ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ সুস্থ হয়ে চুয়েটে ফিরবেন উপাচার্য, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের আত্রাইয়ে মাদকদ্রব্যসহ ছাত্রদল নেতাকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

  • Reporter Name
  • সময়: ০৯:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১০ Time View

পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও ও তথ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে জড়িয়ে প্রচারিত তথ্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংশ্লিষ্ট পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের অবস্থান তুলে ধরেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক। পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনা ও লেখালেখি করায় বিরক্তি প্রকাশ করেন তিনি।

ক্ষুব্ধ কণ্ঠে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’

পরিবার নিয়ে ছড়ানো ভিডিওকে ভিত্তিহীন দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এরপর যুক্তরাষ্ট্রে থাকা বাসা থেকে মাকে বের করে দিয়েছেন বলেও ভিডিওতে প্রচার করা হয়।

তবে এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তাঁর ভাষ্য অনুযায়ী, ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন এবং স্ত্রী মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বাস্তব ভিত্তি নেই বলে জানান এই অভিনেতা।

‘আমাকে আমার মতো থাকতে দিন’

পরিবার নিয়ে ভালো থাকার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।’

আরও পড়ুনঃ  দিনাজপুরের বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে ডাকাতি, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরিবারকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্টের মাধ্যমে অর্থ উপার্জনের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ওমর সানী বলেন, ‘অন্য কেউ দেশের বাইরে থাকেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়! আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?’

আগেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ছেলে ফারদিন

এর আগে মাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছিলেন ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন। নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে আপত্তিকর কনটেন্ট সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি পরিবারের বিরুদ্ধে প্রচারিত কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন।

ছেলের সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে তার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিলেন ওমর সানী। এবার বিএফডিসিতে সাংবাদিকদের সামনে এসে একই বিষয়ে সরাসরি কথা বললেন তিনি।

পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ না হলে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকার বার্তা দিয়েছেন এই অভিনেতা।

Tag :
জনপ্রিয় নিউজ

‘রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিন’, সারজিস-পাটওয়ারীকে ফারুক হাসানের পাল্টা জবাব

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

সময়: ০৯:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও ও তথ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে জড়িয়ে প্রচারিত তথ্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংশ্লিষ্ট পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের অবস্থান তুলে ধরেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক। পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার আলোচনা ও লেখালেখি করায় বিরক্তি প্রকাশ করেন তিনি।

ক্ষুব্ধ কণ্ঠে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’

পরিবার নিয়ে ছড়ানো ভিডিওকে ভিত্তিহীন দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। এরপর যুক্তরাষ্ট্রে থাকা বাসা থেকে মাকে বের করে দিয়েছেন বলেও ভিডিওতে প্রচার করা হয়।

তবে এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তাঁর ভাষ্য অনুযায়ী, ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন এবং স্ত্রী মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বাস্তব ভিত্তি নেই বলে জানান এই অভিনেতা।

‘আমাকে আমার মতো থাকতে দিন’

পরিবার নিয়ে ভালো থাকার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।’

আরও পড়ুনঃ  চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার