Dhaka ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার নরসিংদীর শিবপুরে মাদক মামলায় একজনের দুই মাসের কারাদণ্ড, শব্দদূষণে জরিমানা ঝিকরগাছা থানার ভেতরে মারধর, অর্থ দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এএসআই আশরাফুলের বিরুদ্ধে চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্বল্প আয়েও সুখী জীবন, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২ রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘আমি তো জঙ্গলে বাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে পপি, ‘সিনেমাকে কখনও পাপ বলিনি’

  • Reporter Name
  • সময়: ০৮:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৬ Time View

সম্প্রতি নিজের একটি মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর দাবি, চলচ্চিত্রকে ছোট করে বা সিনেমাকে ‘পাপ’ বলে কোনো মন্তব্য করেননি তিনি। বরং পরিবারের প্রতি ক্ষোভ থেকে বলা কিছু কথা ভিন্নভাবে উপস্থাপন করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

পপি বলেন, ‘সিনেমাকে কখনও পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে সিনেমায় কাজ করেছি। আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে।’

তিনি জানান, পরিবারের জন্য নিজের জীবনের অনেকটা সময় ও সামর্থ্য ব্যয় করেছেন। কিছু মানুষকে বিশ্বাস করে তাদের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার বিষয়টিকেই তিনি নিজের জীবনের ভুল হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু সেই বক্তব্যের প্রকৃত অর্থ গণমাধ্যমে সঠিকভাবে প্রকাশিত হয়নি বলে দাবি করেন তিনি।

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে ভালো একটি জায়গা’

চলচ্চিত্রকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে পপি বলেন, এই অঙ্গন থেকেই তিনি উপার্জন করেছেন, পরিচিতি পেয়েছেন এবং পরিবারকে সহযোগিতা করেছেন।

তাঁর ভাষায়, ‘ফিল্ম আমার কাছে সবচেয়ে ভালো একটি জায়গা। এই ভালো জায়গা থেকে টাকা উপার্জন করে পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনও ছোট করতে পারব না; বরং সবসময় ফিল্মকে সম্মানের চোখেই দেখি।’

প্রায় তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ইন্ডাস্ট্রির মানুষের অবদানের কথাও স্মরণ করেন তিনি। তাঁর মতে, চলচ্চিত্রকে ভালো না বাসলে এত দীর্ঘ সময় এই অঙ্গনে কাজ করা সম্ভব হতো না।

‘চলচ্চিত্র থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে?’

বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত কাজ না করলেও তাঁকে নিয়ে যেন ইচ্ছেমতো মন্তব্য করা না হয়—এমন অনুরোধ জানিয়েছেন পপি।

তিনি বলেন, ‘শিল্পীকে সবারই সম্মান দেওয়া উচিত। আমাকে নিয়ে দু-একটি লাইন লেখার আগে চিন্তা করা দরকার, আমি আসলে কেমন।’

পপির প্রশ্ন, ‘এখন সিনেমায় কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা খুশি বলা ঠিক হবে না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। একটি পরিবারে বসবাস করছি। চলচ্চিত্র থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে?’

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর টানে চলন্ত সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, ছেলের বাড়ি যাওয়া হলো না

‘ফিল্ম থেকেই আজ আমি যা কিছু হয়েছি’

চলচ্চিত্রের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে পপি বলেন, জীবনের প্রায় তিন দশক তিনি এই অঙ্গনে কাটিয়েছেন। চলচ্চিত্রের মানুষদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সহযোগিতা কখনো ভুলবেন না তিনি।

পপি বলেন, ‘আজ আমি যা কিছু হয়েছি, ফিল্ম থেকেই হয়েছে। যতটা সময় চলচ্চিত্রের মানুষদের সঙ্গে ছিলাম, পরিবারের সঙ্গেও হয়তো ততটা থাকিনি। তাদের অবদান কীভাবে অস্বীকার করব?’

বর্তমানে সংসার ও ধর্মীয় অনুশীলন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। নিয়মিত নামাজ-রোজা পালন করছেন বলেও জানান তিনি। তবে চলচ্চিত্রের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট।

ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপি অনুরোধ করেছেন, অন্যের ব্যাখ্যা শুনে যেন তাঁকে ভুল না বোঝেন। তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সবশেষে পপি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না। যতদিন কাজ করেছি, সম্মানের সঙ্গে এবং মানুষের ভালোবাসা নিয়েই কাজ করেছি।’

Tag :
জনপ্রিয় নিউজ

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার

‘আমি তো জঙ্গলে বাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে পপি, ‘সিনেমাকে কখনও পাপ বলিনি’

সময়: ০৮:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রতি নিজের একটি মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তাঁর দাবি, চলচ্চিত্রকে ছোট করে বা সিনেমাকে ‘পাপ’ বলে কোনো মন্তব্য করেননি তিনি। বরং পরিবারের প্রতি ক্ষোভ থেকে বলা কিছু কথা ভিন্নভাবে উপস্থাপন করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

পপি বলেন, ‘সিনেমাকে কখনও পাপ বলিনি। এটা আমার পেশা। জীবিকার তাগিদে সিনেমায় কাজ করেছি। আমার উপার্জিত অর্থে পরিবার চলেছে।’

তিনি জানান, পরিবারের জন্য নিজের জীবনের অনেকটা সময় ও সামর্থ্য ব্যয় করেছেন। কিছু মানুষকে বিশ্বাস করে তাদের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার বিষয়টিকেই তিনি নিজের জীবনের ভুল হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু সেই বক্তব্যের প্রকৃত অর্থ গণমাধ্যমে সঠিকভাবে প্রকাশিত হয়নি বলে দাবি করেন তিনি।

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে ভালো একটি জায়গা’

চলচ্চিত্রকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে পপি বলেন, এই অঙ্গন থেকেই তিনি উপার্জন করেছেন, পরিচিতি পেয়েছেন এবং পরিবারকে সহযোগিতা করেছেন।

তাঁর ভাষায়, ‘ফিল্ম আমার কাছে সবচেয়ে ভালো একটি জায়গা। এই ভালো জায়গা থেকে টাকা উপার্জন করে পরিবার চালিয়েছি। সেই জায়গাকে কখনও ছোট করতে পারব না; বরং সবসময় ফিল্মকে সম্মানের চোখেই দেখি।’

প্রায় তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে ইন্ডাস্ট্রির মানুষের অবদানের কথাও স্মরণ করেন তিনি। তাঁর মতে, চলচ্চিত্রকে ভালো না বাসলে এত দীর্ঘ সময় এই অঙ্গনে কাজ করা সম্ভব হতো না।

‘চলচ্চিত্র থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে?’

বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত কাজ না করলেও তাঁকে নিয়ে যেন ইচ্ছেমতো মন্তব্য করা না হয়—এমন অনুরোধ জানিয়েছেন পপি।

তিনি বলেন, ‘শিল্পীকে সবারই সম্মান দেওয়া উচিত। আমাকে নিয়ে দু-একটি লাইন লেখার আগে চিন্তা করা দরকার, আমি আসলে কেমন।’

পপির প্রশ্ন, ‘এখন সিনেমায় কাজ করি না, ঠিক আছে। তার মানে আমাকে নিয়ে যা খুশি বলা ঠিক হবে না। আমি তো জঙ্গলে বসবাস করছি না। একটি পরিবারে বসবাস করছি। চলচ্চিত্র থেকে চলে গেলেই কি সম্মান চলে যাবে?’

আরও পড়ুনঃ  ময়নামতীতে বাড়ছে অপরাধের উদ্বেগ, এবার ডাকাতের কবলে প্রবাসফেরত যুবক