Dhaka ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭ আইফোন ছিনতাইয়ের জন্য অপ্রতিমকে হত্যা, ৪ আসামির স্বীকারোক্তি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ল, ডিজেল ১৩৫ ও অকটেন ১৬৫ টাকা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি আরও একজন জাতীয় বীরের প্রস্থান গরু-লাঙলের চাষাবাদ হারিয়ে যাচ্ছে, ঐতিহ্য আঁকড়ে ডিমলার বনমালী কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭

  • Reporter Name
  • সময়: ১০:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রীতি গ্রুপের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কাভার্ড ভ্যান থেকে গ্যাসভর্তি সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে। পরে সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর কারখানার বাইরে থেকে একজন নারী এবং কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই এলাকায় একাধিক বিকট শব্দ শোনা যায়। এতে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দরজা-জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড, জিরাবো মডার্নসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ক্ষতিগ্রস্ত এলাকায় ডাম্পিং ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।

কারখানার ফিনিশিং বিভাগের মাননিয়ন্ত্রণ শাখার পরিদর্শক রাকিব হোসেন জানান, কাজ শেষ হওয়ার সময় তিনি গ্যাস লিকেজের মতো শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরই বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার পর আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে ১৬ জনকে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় ঠিক কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭

সময়: ১০:২২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রীতি গ্রুপের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কাভার্ড ভ্যান থেকে গ্যাসভর্তি সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে। পরে সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর কারখানার বাইরে থেকে একজন নারী এবং কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই এলাকায় একাধিক বিকট শব্দ শোনা যায়। এতে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের দরজা-জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড, জিরাবো মডার্নসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ক্ষতিগ্রস্ত এলাকায় ডাম্পিং ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।

কারখানার ফিনিশিং বিভাগের মাননিয়ন্ত্রণ শাখার পরিদর্শক রাকিব হোসেন জানান, কাজ শেষ হওয়ার সময় তিনি গ্যাস লিকেজের মতো শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরই বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার পর আশুলিয়ার নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে ১৬ জনকে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কাভার্ড ভ্যান থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় ঠিক কীভাবে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মায়ের রূহের মাগফেরাত কামনায় হাফেজ মাওঃ শফিউদ্দিন জিহাদীর পাশে জাইপ