Dhaka ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তারেক রহমান: শিক্ষাজীবন থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে দীর্ঘ পথচলা কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ মধ্যনগরের আমানিপুরে ৮ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে এনসিপির জনসভা, গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবি সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সাভারে ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, আহত ৪ বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৩৭ Time View

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা ও মানবকল্যাণ—এই চারটি ভিত্তিকে ধারণ করে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক পেশাজীবী সংগঠন ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি (চট্টগ্রাম, বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা) পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও চিকিৎসক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ডা. মাওলানা মোঃ আমির হোসাইন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। একজন চিকিৎসকের দায়িত্ব কেবল রোগ নিরাময়ে সীমাবদ্ধ নয়; মানবিক দায়বদ্ধতা, পেশাগত সততা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ। হোমিও চিকিৎসা খাতকে সুশৃঙ্খল ও আধুনিক ধারায় এগিয়ে নিতে সংগঠনভিত্তিক ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ও সংগঠনের সহ-সভাপতি ডা. মাওলানা মোঃ আমির হোসাইন বলেন, “চিকিৎসা একটি মহান পেশা। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সেবার মানোন্নয়ন এবং দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।”

সংগঠনের সভাপতি ডা. মোঃ শফিউল বাসার বলেন, “পেশাগত শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে হোমিও চিকিৎসা খাতকে আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করে তুলতে হবে।” তিনি ভবিষ্যৎ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টা ডা. কে.এম. শহীদ, সহকারী প্রধান উপদেষ্টা ডা. নওয়াব হোসেন পাঠান, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. রিপন কান্তি দেবনাথ ও ডা. নাজিম উদ্দীন চৌধুরী; সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ শামীম শিকদার; সহ-সভাপতি ডা. মাওলানা আমির হোসেন, ডা. এন. দাশ অসীম ও ডা. সানু দাস; ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মুঃ হাফিজুর রহমান; সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ আরমান হোসেন; অর্থ সম্পাদক ডা. রহিম উদ্দিন চৌধুরী; সহ-অর্থ সম্পাদক ডা. চন্দন কুমার নাথ; প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আব্দুর রহিম; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মিজানুর রহমান কামাল; সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. নুর আহমেদ (সোহেল); চিকিৎসাবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন; তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  শাহ এমদাদীয়ার আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা “কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং শ্রমজীবী মানুষ ও এতিমখানার শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

পেশাগত ঐক্য, মানবকল্যাণে দায়বদ্ধতা ও সেবার মানোন্নয়নের প্রত্যয়ে আয়োজিত এ মাহফিল চিকিৎসক সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে বলে আয়োজকরা জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

তারেক রহমান: শিক্ষাজীবন থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে দীর্ঘ পথচলা

ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সময়: ১১:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬