Dhaka ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ “সরিষাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০ রাজশাহীতে মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান মানিকগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ এর তিনদিন ব্যাপী পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা সমাপনী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা চট্টগ্রামে ৩, কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ৩জন আটক পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • সময়: ০৮:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১ Time View

প্রতিবেদক-নয়ন রায়

খুলনার কয়রায় এসআরবি-৬-এর বিশেষ অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তার দুজন জলদস্যুদের সহযোগী হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা এলাকার হাফিজুর রহমান (৩৭), পিতা কেরামত গাজী এবং আব্দুর রহিম (২৬), পিতা জামাল ফারুক।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়িতে তল্লাশি করে দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কথিত জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়কে পাওয়া যায়নি।

অভিযান সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহযোগিতা করতেন।

অপরদিকে আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুনঃ  তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

সময়: ০৮:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬