
কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কেশবপুর প্রশাসসের যৌর্থ অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক তিনজন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে দুজনকে ১৫দিনের এবং এক জনের ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কেশবপুর উপজেলার খতিয়াখালী, মজিদপুর ও আড়ুয়া বিশ্বাসপাড়া এলাকায় পৃথক ভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খতিয়াখালী গ্রামের রফিকুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দুইতলা ভবনের নিচতলার উত্তর পাশের একটি কক্ষে থাকা বক্স খাটের ড্রয়ার থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে এসব ইয়াবা রাখা ছিল। প্রতিটি প্যাকেটে ছিল ২০০ পিস করে ইয়াবা। এ ঘটনায় রফিকুল ইসলামকে আটক করা হয়। তিনি খতিয়াখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার রামনগর এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ রুহুল বিশ্বাস (৬৫) মধ্যবয়সি একজনকে আটক করা হয়। পরে উপপরিদর্শক শাহরিয়ার হোসেনের প্রসিকিউশনে কেশবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং আড়ুয়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াসিন বিশ্বাস (৩৮) নামে আরেকজনকে আটক করা হয় এবং একই ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।
Reporter Name 
























