
লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধ জীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার লক্ষ্যে ২৪ নভেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল, সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও রুহুল আমীন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু , সাংবাদিক খলিল রহমান, প্রমূখ।
সভায় মহান বুদ্ধি জীবি দিবস ও মহান বিজয় দিবস এবং সুনামগঞ্জ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচীর মধ্য দিয়েই পালন করার উপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়েছে।
Reporter Name 





















