Dhaka ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুনামগঞ্জে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুর কাহারোলে কান্তজি মন্দিরে আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু সুনামগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সভা, ১২ উপজেলায় লিড ব্যাংক নির্ধারন সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুর কাহারোলে কান্তজি মন্দিরে আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

  • Reporter Name
  • সময়: ১১:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১ Time View

 

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তনগর শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মাসব্যাপী রাস মেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় মহোৎসবকে ঘিরে পুরো কান্তনগর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমনে মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ—এমন প্রত্যাশা আয়োজকদের।

মহারাজা প্রাণনাথের সময়কাল থেকে চলে আসা এ রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। অপূর্ব স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন টেরাকোটা শিল্পে সমৃদ্ধ কান্তজীউ মন্দিরকে ঘিরে প্রতিবছর এ উৎসব দেশ-বিদেশের মানুষের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তায় পালকিতে করে শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ যুগলবিগ্রহ কান্তনগর মন্দিরে পৌঁছানো হয়। এরপর থেকেই রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
মাসব্যাপী এ পবিত্র আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সংযম বজায় রেখে সকল সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্টরা

আরও পড়ুনঃ  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুর কাহারোলে কান্তজি মন্দিরে আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা

সময়: ১১:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

 

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঐতিহাসিক কান্তনগর শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী মাসব্যাপী রাস মেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এ ধর্মীয় মহোৎসবকে ঘিরে পুরো কান্তনগর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমনে মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ—এমন প্রত্যাশা আয়োজকদের।

মহারাজা প্রাণনাথের সময়কাল থেকে চলে আসা এ রাস উৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। অপূর্ব স্থাপত্যশৈলী ও দৃষ্টিনন্দন টেরাকোটা শিল্পে সমৃদ্ধ কান্তজীউ মন্দিরকে ঘিরে প্রতিবছর এ উৎসব দেশ-বিদেশের মানুষের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তায় পালকিতে করে শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ যুগলবিগ্রহ কান্তনগর মন্দিরে পৌঁছানো হয়। এরপর থেকেই রাস উৎসবকে ঘিরে ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
মাসব্যাপী এ পবিত্র আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সংযম বজায় রেখে সকল সনাতন ধর্মাবলম্বীসহ দর্শনার্থীদের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্টরা

আরও পড়ুনঃ  গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি