
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও শহরের নিশ্চিতপুর মৌজার সরকার পাড়ায় জমি জরিপের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মডেল স্কুল মোড় থেকে পশ্চিম দিকে জরিপ কার্যক্রম শুরু করা হয়।
মাঠ জরিপকারী সার্ভেয়ার মো. সানোয়ার হোসেনের মাধ্যমে এ জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি শহিদুল ইসলাম সরদার আমিনের নেতৃত্বে মাঠপর্যায়ে জমির সীমানা নির্ধারণ ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের কাজ চলছে। এলাকার জমির সঠিক সীমানা ও প্রয়োজনীয় তথ্য নিরূপণের লক্ষ্যে এ জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে সার্ভেয়ার মোঃ সানোয়ার হোসেন বলেন, মাঠ জরিপ কার্যক্রম আগামী ২০২৭ সালের এপ্রিল মাস পর্যন্ত চলবে।
Reporter Name 





















