Dhaka ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার জেরে উত্তেজনা, নিরাপত্তাহীনতার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১১০ Time View

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাই ইউনিয়নের সিংধা গ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মামলার বাদী তন্না আক্তার ও তাঁর পরিবারের পক্ষ থেকে আসামিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তন্না আক্তার প্রায় ১৫ বছর আগে ইসলামি শরিয়াহ অনুযায়ী একই গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তান রয়েছে। জীবিকার তাগিদে স্বামী বিদেশে অবস্থান করার পর থেকে স্বামীর ভাই মো. রফিক (৩৫) তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়েছে। তন্না আক্তার ওই প্রস্তাবে রাজি না হওয়ায় রফিক ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাকে নির্যাতন করতে থাকেন বলে দাবি করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, গত ১৬ জুন ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে তন্না আক্তারের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায় বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় তন্না আক্তার বাদী হয়ে গত ২২ জুন ২০২৬ কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মো. রফিককে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু পিটিশন মামলা নং-৬৭/২০২৬ হিসেবে গ্রহণ করে আদালত এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাড়াইল থানাকে নির্দেশ দেন।

বাদীপক্ষের দাবি, মামলার পর থেকে আসামিপক্ষ ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পূর্বের বিরোধ ও মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, এই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো বাদীপক্ষের দাবি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার জেরে উত্তেজনা, নিরাপত্তাহীনতার অভিযোগ

সময়: ১১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬