Dhaka ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপির নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর

  • Reporter Name
  • সময়: ১১:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩১ Time View

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা):

পথের বেওয়ারিশ কুকুরগুলো যেন খুঁজে পেয়েছে আপন ঠিকানা। মানুষের মতোই প্রতিদিন তিন বেলা তাদের খাবারের ব্যবস্থা হচ্ছে। নির্দিষ্ট সময়ে একসঙ্গে জড়ো হয় কুকুরগুলো। আর তাদের খাবারের দায়িত্ব নিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। কুকুরগুলোর খাবারের তালিকায় রয়েছে দুধ মেশানো ভাত, পাউরুটি ও বিস্কুট। এমনকি বাড়িতে যেদিন মাংস রান্না হয়, সেদিন কুকুরগুলোর জন্য রান্না করা মাংস আনতেও ভোলেন না তিনি।

স্বামী বিবেকানন্দের অমর বাণী, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’ এই বাণীর বাস্তব প্রতিফলন যেন দেখা যাচ্ছে আজাদের প্রাণীদের প্রতি ভালোবাসায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিদিন তিন বেলা বেওয়ারিশ কুকুরগুলোকে খাবার দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি তাঁর অন্যরকম ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই চলার পথে কখনো কুকুর-বিড়ালের দেখা পেলে খাবার কিনে খাওয়াতেন। এমনকি কুকুরের পায়ের নখ কেটে দেওয়া থেকে শুরু করে নানা পরিচর্যাও করেন তিনি।

করোনাকালীন সময়ে লকডাউনের কারণে বাজারের দোকানপাট, হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেলে খাদ্যসংকটে পড়ে বাজারের বেওয়ারিশ কুকুরগুলো। এ সময় তাদের দুরবস্থা দেখে এগিয়ে আসেন আজাদ। যখন প্রশাসনের বিধিনিষেধ ও সংক্রমণের ভয়ে মানুষ ঘরবন্দি, তখন নিজের বাড়িতে খাবার রান্না করে কুকুরগুলোর জন্য নিয়ে আসতেন তিনি।

প্রথম দিকে পাঁচ থেকে সাতটি কুকুরকে খাবার দেওয়া শুরু করলেও ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ২৫ থেকে ৩০টি কুকুরের জন্য প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা করছেন তিনি।

শুধু খাবার দিয়েই দায়িত্ব শেষ করেন না আজাদ। কোনো কুকুর অসুস্থ হলে কিংবা কেউ আঘাত করলে তার চিকিৎসার ব্যবস্থাও করেন। নিজ হাতে ওষুধ খাওয়ান অসুস্থ কুকুরগুলোকে। কোনো কুকুরের শরীরে ক্ষত বা ঘা হলে তা পরিষ্কার করে মলম লাগিয়ে দেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

শুরুর দিকে আজাদের এমন উদ্যোগ নিয়ে আশপাশের ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের কেউ কেউ বিরূপ মন্তব্য করলেও সময়ের সঙ্গে বদলেছে তাঁদের দৃষ্টিভঙ্গি। এখন সবাই তাঁর এই মানবিক কাজের প্রশংসা করছেন। প্রতিদিন তিন বেলা কুকুরগুলোর জন্য ভাত রান্না করে স্ত্রীও তাঁকে সহযোগিতা করছেন। শুধু স্ত্রীই নন, মা-বাবা ও ছেলেও নিয়মিত এ কাজে সহযোগিতা করেন বলে জানান আজাদ।

নিজের অনুভূতি জানাতে গিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই পোষা প্রাণীদের খুব ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই করোনাকালীন সময়ে ঘাঘর বাজারে খাদ্যসংকটে থাকা কুকুরগুলোকে খাবার খাওয়ানো শুরু করি। যা আজও অব্যাহত রেখেছি। এখন এসব কুকুরের প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কুকুরগুলোর প্রতি আমার ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোথাও বেড়াতে গেলেও থাকতে পারি না। সবসময় চিন্তা হয়, ওদের কে খাবার দেবে? কুকুরের প্রতি আমার এই ভালোবাসা আগামীতেও অব্যাহত থাকবে। তবে কুকুরের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এভাবে কতদিন চালিয়ে যেতে পারব, সেটি এখন চিন্তার বিষয়।’

স্থানীয় ব্যবসায়ী মাজেদ বলেন, ‘আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। করোনার সময় থেকে বাড়ির পাশে থাকা কুকুরগুলোকে খাবার দিয়ে আসছেন তিনি। প্রথম দিকে তাঁর এই কাজ নিয়ে উপহাস করলেও পরে বুঝতে পেরেছি, তিনি অত্যন্ত মানবিক একটি কাজ করছেন। এখন আমরা তাঁকে এই কাজে উৎসাহ দিই।’

তিনি আরও বলেন, ‘প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় কুকুরের কামড়ের খবর পাওয়া যায়। তবে ঘাঘর বাজারের কুকুরগুলো রনির সান্নিধ্যে থেকে আলাদা আচরণ করছে। কোনো দিন শুনিনি ঘাঘর বাজারে কোনো কুকুর কাউকে কামড় দিয়েছে। রনির ভালোবাসায় কুকুরগুলো যেন শান্তির ঠিকানা পেয়েছে।’

খানমরিচ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন বলেন, ‘আবুল কালাম আজাদের এমন মানবিক উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়—মানুষ শুধু মানুষের জন্য নয়, অন্য জীবের জন্যও মানুষ। তিনি যে কাজটি করছেন, তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তাঁর মতো আমরা সবাই যদি প্রাণীদের ভালোবাসতাম, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো। আমাদের উচিত, তাঁর মতো যারা প্রাণীদের ভালোবাসেন, তাঁদের পাশে দাঁড়ানো।’

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

মানুষের পাশাপাশি অসহায় প্রাণীদের প্রতিও ভালোবাসা ও দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত এলাকায় প্রশংসিত হচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক

কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর

সময়: ১১:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা):

পথের বেওয়ারিশ কুকুরগুলো যেন খুঁজে পেয়েছে আপন ঠিকানা। মানুষের মতোই প্রতিদিন তিন বেলা তাদের খাবারের ব্যবস্থা হচ্ছে। নির্দিষ্ট সময়ে একসঙ্গে জড়ো হয় কুকুরগুলো। আর তাদের খাবারের দায়িত্ব নিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। কুকুরগুলোর খাবারের তালিকায় রয়েছে দুধ মেশানো ভাত, পাউরুটি ও বিস্কুট। এমনকি বাড়িতে যেদিন মাংস রান্না হয়, সেদিন কুকুরগুলোর জন্য রান্না করা মাংস আনতেও ভোলেন না তিনি।

স্বামী বিবেকানন্দের অমর বাণী, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’ এই বাণীর বাস্তব প্রতিফলন যেন দেখা যাচ্ছে আজাদের প্রাণীদের প্রতি ভালোবাসায়। প্রায় পাঁচ বছর ধরে প্রতিদিন তিন বেলা বেওয়ারিশ কুকুরগুলোকে খাবার দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

আবুল কালাম আজাদ ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি তাঁর অন্যরকম ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই চলার পথে কখনো কুকুর-বিড়ালের দেখা পেলে খাবার কিনে খাওয়াতেন। এমনকি কুকুরের পায়ের নখ কেটে দেওয়া থেকে শুরু করে নানা পরিচর্যাও করেন তিনি।

করোনাকালীন সময়ে লকডাউনের কারণে বাজারের দোকানপাট, হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেলে খাদ্যসংকটে পড়ে বাজারের বেওয়ারিশ কুকুরগুলো। এ সময় তাদের দুরবস্থা দেখে এগিয়ে আসেন আজাদ। যখন প্রশাসনের বিধিনিষেধ ও সংক্রমণের ভয়ে মানুষ ঘরবন্দি, তখন নিজের বাড়িতে খাবার রান্না করে কুকুরগুলোর জন্য নিয়ে আসতেন তিনি।

প্রথম দিকে পাঁচ থেকে সাতটি কুকুরকে খাবার দেওয়া শুরু করলেও ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ২৫ থেকে ৩০টি কুকুরের জন্য প্রতিদিন তিন বেলা খাবারের ব্যবস্থা করছেন তিনি।

শুধু খাবার দিয়েই দায়িত্ব শেষ করেন না আজাদ। কোনো কুকুর অসুস্থ হলে কিংবা কেউ আঘাত করলে তার চিকিৎসার ব্যবস্থাও করেন। নিজ হাতে ওষুধ খাওয়ান অসুস্থ কুকুরগুলোকে। কোনো কুকুরের শরীরে ক্ষত বা ঘা হলে তা পরিষ্কার করে মলম লাগিয়ে দেন।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি

শুরুর দিকে আজাদের এমন উদ্যোগ নিয়ে আশপাশের ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের কেউ কেউ বিরূপ মন্তব্য করলেও সময়ের সঙ্গে বদলেছে তাঁদের দৃষ্টিভঙ্গি। এখন সবাই তাঁর এই মানবিক কাজের প্রশংসা করছেন। প্রতিদিন তিন বেলা কুকুরগুলোর জন্য ভাত রান্না করে স্ত্রীও তাঁকে সহযোগিতা করছেন। শুধু স্ত্রীই নন, মা-বাবা ও ছেলেও নিয়মিত এ কাজে সহযোগিতা করেন বলে জানান আজাদ।

নিজের অনুভূতি জানাতে গিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই পোষা প্রাণীদের খুব ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই করোনাকালীন সময়ে ঘাঘর বাজারে খাদ্যসংকটে থাকা কুকুরগুলোকে খাবার খাওয়ানো শুরু করি। যা আজও অব্যাহত রেখেছি। এখন এসব কুকুরের প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কুকুরগুলোর প্রতি আমার ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোথাও বেড়াতে গেলেও থাকতে পারি না। সবসময় চিন্তা হয়, ওদের কে খাবার দেবে? কুকুরের প্রতি আমার এই ভালোবাসা আগামীতেও অব্যাহত থাকবে। তবে কুকুরের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এভাবে কতদিন চালিয়ে যেতে পারব, সেটি এখন চিন্তার বিষয়।’

স্থানীয় ব্যবসায়ী মাজেদ বলেন, ‘আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। করোনার সময় থেকে বাড়ির পাশে থাকা কুকুরগুলোকে খাবার দিয়ে আসছেন তিনি। প্রথম দিকে তাঁর এই কাজ নিয়ে উপহাস করলেও পরে বুঝতে পেরেছি, তিনি অত্যন্ত মানবিক একটি কাজ করছেন। এখন আমরা তাঁকে এই কাজে উৎসাহ দিই।’

তিনি আরও বলেন, ‘প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় কুকুরের কামড়ের খবর পাওয়া যায়। তবে ঘাঘর বাজারের কুকুরগুলো রনির সান্নিধ্যে থেকে আলাদা আচরণ করছে। কোনো দিন শুনিনি ঘাঘর বাজারে কোনো কুকুর কাউকে কামড় দিয়েছে। রনির ভালোবাসায় কুকুরগুলো যেন শান্তির ঠিকানা পেয়েছে।’

খানমরিচ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন বলেন, ‘আবুল কালাম আজাদের এমন মানবিক উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়—মানুষ শুধু মানুষের জন্য নয়, অন্য জীবের জন্যও মানুষ। তিনি যে কাজটি করছেন, তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তাঁর মতো আমরা সবাই যদি প্রাণীদের ভালোবাসতাম, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো। আমাদের উচিত, তাঁর মতো যারা প্রাণীদের ভালোবাসেন, তাঁদের পাশে দাঁড়ানো।’

আরও পড়ুনঃ  পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত