Dhaka ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুটপাতে কম দামে বিক্রি হচ্ছে শীতের কাপড় বালিয়াডাঙ্গীতে বেপুরুড়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে খুলনায় ৯ ঘণ্টায় ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ দিনাজপুর বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন রাণীশংকৈলে নাশকতার মামলায় নতুন মোড়: তিনজন গ্রেপ্তারের পর মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ওসির বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করার অভিযোগ, অস্বীকার পুলিশের শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খুলনায় ৯ ঘণ্টায় ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

  • Reporter Name
  • সময়: ১১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২ Time View

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার

২৪ নভেম্বর মঙ্গলবার ২০২৬
খুলনায় প্রায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর মধ্যে দৌলতপুরে মোটরসাইকেলে এসে আওয়ামী লীগ নেতা মো. হালিমকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ছাড়া রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নগরীর দুটি বাড়ি, একটি রেস্টুরেন্ট ও আড়ংঘাটার একটি দোকান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পাশে হালিমকে গুলি করা হয়।
মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।
এছাড়া তিনি ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

এর আগে সকালে নগরীর বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
স্থানীয় সূত্র জানায়,
কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে গুলি ছোড়া হয়।
তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে, এতে কেউ আহত হননি।

দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই সময় তিনি বাড়িতে ছিলেন না।
এতে কেউ হতাহত হননি।

বিকেল পৌনে ৫টার দিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট চালু হয়।
তবে কয়েক ঘণ্টার মধ্যেই রেস্টুরেন্টটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গুলিটি প্রতিষ্ঠানের ওপরের সাইনবোর্ডে লাগে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাত ৮টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্ন খলিফার দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
ঘটনার সময় দোকানের ভেতরে ১০ থেকে ১২ জন ছিলেন।
তবে কেউ হতাহত হননি।
পুলিশ জানায়,
মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি ছুড়ে পালিয়ে যায়।

এদিকে রাত ৮টার পর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনার খবর পাওয়া যায়।
তবে পুলিশ সেখানে গুলির কোনো খোসা পায়নি।
শব্দটি গুলির, নাকি অন্য কিছুর, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে,
এসব ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ফুটপাতে কম দামে বিক্রি হচ্ছে শীতের কাপড়

খুলনায় ৯ ঘণ্টায় ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

সময়: ১১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার

২৪ নভেম্বর মঙ্গলবার ২০২৬
খুলনায় প্রায় ৯ ঘণ্টার ব্যবধানে ৬ স্থানে গুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর মধ্যে দৌলতপুরে মোটরসাইকেলে এসে আওয়ামী লীগ নেতা মো. হালিমকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ছাড়া রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নগরীর দুটি বাড়ি, একটি রেস্টুরেন্ট ও আড়ংঘাটার একটি দোকান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পাশে হালিমকে গুলি করা হয়।
মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।
এছাড়া তিনি ঠিকাদারি ও ঘের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

এর আগে সকালে নগরীর বেলায়েত হোসেন সড়কে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
স্থানীয় সূত্র জানায়,
কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে গুলি ছোড়া হয়।
তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে, এতে কেউ আহত হননি।

দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই সময় তিনি বাড়িতে ছিলেন না।
এতে কেউ হতাহত হননি।

বিকেল পৌনে ৫টার দিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট চালু হয়।
তবে কয়েক ঘণ্টার মধ্যেই রেস্টুরেন্টটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গুলিটি প্রতিষ্ঠানের ওপরের সাইনবোর্ডে লাগে।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির