Dhaka ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব কাউসার মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে দুই রোহিঙ্গা কিশোরকে মিয়ানমারে পাচারের অভিযোগ, আটক ২ ভোলাহাটে ছিনতাইয়ের এক দিন পর আমবাগান থেকে চাবিসহ মোটরসাইকেল উদ্ধার রৌমারীতে চাচিকে হত্যার অভিযোগ, আহত ৩; ভাতিজা আটক ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন রাউজানে ফজলে করিম ও ছেলে ফারাজের সর্বোচ্চ শাস্তির দাবিতে পোস্টার ছিনতাইকারীর টানে চলন্ত সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, ছেলের বাড়ি যাওয়া হলো না
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১৫ হাজারের বেশি শিক্ষার্থী

  • Reporter Name
  • সময়: ০৮:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির আনুমানিক ১৫ থেকে ২০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের মেধা যাচাই, সৃজনশীলতার বিকাশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের চট্টগ্রাম মহানগর উত্তর জোন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সংগঠনের নেতারা

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক নুরুন্নবী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম, উপদেষ্টা মুমিনুল হক, আহ্বায়ক খুররম মুরাদ ও সদস্যসচিব আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতারা। এ সময় তাঁরা অভিভাবকদের সন্তানদের সুশিক্ষা, সৃজনশীলতা ও মেধা বিকাশে উৎসাহিত করার আহ্বান জানান।

১৯৮৫ সাল থেকে কার্যক্রম, বৃত্তি চালু ২০০০ সালে

অংকুরের সদস্যসচিব আনোয়ার হোসেন বলেন, ১৯৮৫ সাল থেকে তরুণ মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি চট্টগ্রামে কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছোট পরিসর থেকে বৃহত্তর পরিসরে নিজেদের মেধা বিকাশের সুযোগ পায় এবং প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা যাচাই করতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে অংকুর। ২০০০ সাল থেকে সংগঠনটি বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক এবং ইনডোর ও আউটডোর বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করে সংগঠনটি।

আহ্বায়ক খুররম মুরাদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে অংকুর দীর্ঘদিন ধরে কাজ করছে। বৃত্তি প্রকল্পের মাধ্যমে অনেক মেধাবী শিক্ষার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছে। তাঁদের অনেকে ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার প্রত্যয়

পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম বলেন, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে অংকুর কাজ করছে। দেশের মেধাবী জনশক্তি গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংগঠনটির কার্যক্রমের সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি

বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক নুরুন্নবী বলেন, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংকুর মেধাবী শিক্ষার্থীদের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ বৃত্তি শিক্ষার্থীদের মেধা যাচাই ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিঃস্বার্থভাবে এ কার্যক্রম পরিচালনা করছেন বলেও তিনি উল্লেখ করেন।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য, কেন্দ্রপ্রধান, হল পরিদর্শক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান আহ্বায়ক খুররম মুরাদ।

এদিকে, উৎসবমুখর পরিবেশে সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা। তাঁরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা

চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১৫ হাজারের বেশি শিক্ষার্থী

সময়: ০৮:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির আনুমানিক ১৫ থেকে ২০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের মেধা যাচাই, সৃজনশীলতার বিকাশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের চট্টগ্রাম মহানগর উত্তর জোন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সংগঠনের নেতারা

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক নুরুন্নবী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম, উপদেষ্টা মুমিনুল হক, আহ্বায়ক খুররম মুরাদ ও সদস্যসচিব আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতারা। এ সময় তাঁরা অভিভাবকদের সন্তানদের সুশিক্ষা, সৃজনশীলতা ও মেধা বিকাশে উৎসাহিত করার আহ্বান জানান।

১৯৮৫ সাল থেকে কার্যক্রম, বৃত্তি চালু ২০০০ সালে

অংকুরের সদস্যসচিব আনোয়ার হোসেন বলেন, ১৯৮৫ সাল থেকে তরুণ মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি চট্টগ্রামে কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছোট পরিসর থেকে বৃহত্তর পরিসরে নিজেদের মেধা বিকাশের সুযোগ পায় এবং প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা যাচাই করতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে অংকুর। ২০০০ সাল থেকে সংগঠনটি বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক এবং ইনডোর ও আউটডোর বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করে সংগঠনটি।

আহ্বায়ক খুররম মুরাদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে অংকুর দীর্ঘদিন ধরে কাজ করছে। বৃত্তি প্রকল্পের মাধ্যমে অনেক মেধাবী শিক্ষার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছে। তাঁদের অনেকে ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ার প্রত্যয়

পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম বলেন, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে অংকুর কাজ করছে। দেশের মেধাবী জনশক্তি গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংগঠনটির কার্যক্রমের সাফল্য কামনা করেন।

আরও পড়ুনঃ  নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট, ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা