Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময় সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই; প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব পেটের ভেতরে লুকানো ইয়াবা: রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২১ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নিউ মার্কেট মোড়ে দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী পলোগ্রাউন্ড মাঠ থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বিভিন্ন গলিপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মোশারফ এখনো বহাল তবিয়তে: সাংবাদিকদের নিয়ে উস্কানিমূলক মন্তব্যে এলাকায় উত্তেজনা
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সময়: ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নিউ মার্কেট মোড়ে দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী পলোগ্রাউন্ড মাঠ থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বিভিন্ন গলিপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুনঃ  শেরে বাংলা ও বঙ্গবন্ধু: একটি জাতির মুক্তি ও স্বপ্নের অবিনাশী যোগসূত্র