Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন বিশ্বম্ভরপুরে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা নিল সাযুক সংঘ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত)আহবায়ক কমিটি গঠন সরিষাবাড়িতে আ,স,ক এর নতুন অফিস উদ্বোধনে এমপি শামীম তালুকদার ডিমলায় অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের তদন্তে বাসা থেকে মিলল ৩২ ধরনের দামী মালামাল

  • Reporter Name
  • সময়: ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২১ Time View

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে একটি বাসা থেকে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, নারীদের ভ্যানিটি ব্যাগ, হ্যান্ডব্যাগ, অলংকার ও মোটরসাইকেলসহ ৩২ ধরনের আলামত। তবে পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার শ্রীশ্রী দয়াময়ী কালীমন্দির সড়কে লুৎফুর সাহেবের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের ওআর নিজাম রোডে উৎসব সুপার মার্কেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদ ইয়াছিন (৪৯) তাঁর স্ত্রী হালিমা আক্তারকে (৪০) চিকিৎসকের কাছে নেওয়ার জন্য রিকশায় করে জিইসি মোড় থেকে পার্কভিউ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে কালো রঙের একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে হালিমা আক্তারের হাতে থাকা বাদামি রঙের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।
এজাহার সূত্রে জানা যায়, ছিনতাই হওয়া ব্যাগে দুটি আইফোন, নগদ চার হাজার টাকা ও অন্যান্য সামগ্রী ছিল। এর মধ্যে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম দেড় লাখ টাকা এবং অপর আইফোনের দাম ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পাঁচলাইশ থানা মোড়ের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর পাঁচলাইশ মডেল থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় মো. এরশাদ (৪০) নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। পরে ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল লাভ লেইনের ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ পালিয়ে যান।
অভিযানকালে বাসাটি থেকে ১০টির বেশি মোবাইল ফোন, একটি অচল এইচপি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন রঙের ও ব্র্যান্ডের নারীদের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, একটি মোটরসাইকেল, অলংকার, নগদ ৩৫ হাজার টাকা, ১৬টি পুরোনো পেনড্রাইভ, চাবির গোছা ও একটি হেলমেটসহ ৩২ ধরনের আলামত জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, জব্দ করা মালামালের মধ্যে একটি অপো রেনো ১৩এফ মোবাইল ফোন ও বাদামি রঙের একটি নারীদের ব্যাগ এই মামলায় ছিনতাই হওয়া মালামাল হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অন্য মালামালগুলোও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে ছিনিয়ে এনে ওই বাসায় রাখা হয়েছিল।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এরশাদ একজন পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় সম্পত্তিসংক্রান্ত অপরাধের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
উদ্ধার করা অন্যান্য মালামালের প্রকৃত মালিক শনাক্ত এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন
Tag :
জনপ্রিয় নিউজ

রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের তদন্তে বাসা থেকে মিলল ৩২ ধরনের দামী মালামাল

সময়: ০৮:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে একটি বাসা থেকে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, নারীদের ভ্যানিটি ব্যাগ, হ্যান্ডব্যাগ, অলংকার ও মোটরসাইকেলসহ ৩২ ধরনের আলামত। তবে পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালী থানার লাভ লেইন এলাকার শ্রীশ্রী দয়াময়ী কালীমন্দির সড়কে লুৎফুর সাহেবের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের ওআর নিজাম রোডে উৎসব সুপার মার্কেটের বিপরীতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোহাম্মদ ইয়াছিন (৪৯) তাঁর স্ত্রী হালিমা আক্তারকে (৪০) চিকিৎসকের কাছে নেওয়ার জন্য রিকশায় করে জিইসি মোড় থেকে পার্কভিউ হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে কালো রঙের একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে হালিমা আক্তারের হাতে থাকা বাদামি রঙের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।
এজাহার সূত্রে জানা যায়, ছিনতাই হওয়া ব্যাগে দুটি আইফোন, নগদ চার হাজার টাকা ও অন্যান্য সামগ্রী ছিল। এর মধ্যে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম দেড় লাখ টাকা এবং অপর আইফোনের দাম ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পাঁচলাইশ থানা মোড়ের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর পাঁচলাইশ মডেল থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় মো. এরশাদ (৪০) নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। পরে ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল লাভ লেইনের ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ পালিয়ে যান।
অভিযানকালে বাসাটি থেকে ১০টির বেশি মোবাইল ফোন, একটি অচল এইচপি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন রঙের ও ব্র্যান্ডের নারীদের ভ্যানিটি ব্যাগ ও হ্যান্ডব্যাগ, একটি মোটরসাইকেল, অলংকার, নগদ ৩৫ হাজার টাকা, ১৬টি পুরোনো পেনড্রাইভ, চাবির গোছা ও একটি হেলমেটসহ ৩২ ধরনের আলামত জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য, জব্দ করা মালামালের মধ্যে একটি অপো রেনো ১৩এফ মোবাইল ফোন ও বাদামি রঙের একটি নারীদের ব্যাগ এই মামলায় ছিনতাই হওয়া মালামাল হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অন্য মালামালগুলোও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে ছিনিয়ে এনে ওই বাসায় রাখা হয়েছিল।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এরশাদ একজন পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় সম্পত্তিসংক্রান্ত অপরাধের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
উদ্ধার করা অন্যান্য মালামালের প্রকৃত মালিক শনাক্ত এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ভোলাহাটের তালপল্লীতে দুর্বৃত্তদের হামলায় ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত