মো. আব্দুল শহীদ,
সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার চিকিৎসকরা।
মঙ্গলবার (১৯ মে) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল চত্বরে “চিকিৎসকের সুরক্ষা, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা” স্লোগানকে সামনে রেখে জেলার সর্বস্তরের চিকিৎসকদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সুনামগঞ্জ জেলা শাখা।
ডা. মোহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. সালমান আহমদ তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী, ডা. মাহমুদুর রহমান রকি, ডা. সুজিত সরকার, ডা. এনামুল হক খান, ডা. জাহাঙ্গীর কবীর, ডা. নিশাত তাসনীম, ডা. লিপিকা দাস, ডা. অতনু ভট্টাচার্য, ডা. ননী ভূষণ তালুকদার ও ডা. আশুতোষ সিংহসহ অনেকে।
সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী তাঁর বক্তব্যে দেশের বিভিন্ন সংকটময় সময়ে চিকিৎসকদের অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
ড্যাবের আজীবন সদস্য ডা. সুজিত সরকার বলেন, “ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অতীতে চিকিৎসকদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মাদ রফিকুল ইসলাম চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডা. নিলুফা ইয়াসমিন, ডা. সাইফুল ইসলাম, ডা. বাদরুল ইসলাম, ডা. নিরুপম রায়, ডা. লোপা রানী দত্ত, ডা. আবুল কালাম, ডা. সালাউদ্দিন আহমেদ, ডা. হুজাইফা, ডা. জহর লাল শিপলু, ডা. সঞ্জিত তালুকদার, ডা. সৌরভ ও ডা. সাবিরুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা।
Reporter Name 




























