Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী, শিল্পীদের মাঝে সনদ বিতরণ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে জরিমানা দিনাজপুর বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদণ্ড বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শাহ আব্দুল করিমের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ১ জন

  • Reporter Name
  • সময়: ০৯:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ Time View

মোঃ গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেকের মাথায় ইমরুল কায়েস হৃদয় (২৬) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।

এদিকে, রাজশাহী প্রতিনিধি জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমরুল কায়েস হৃদয়ের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ১ জন

সময়: ০৯:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মোঃ গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেকের মাথায় ইমরুল কায়েস হৃদয় (২৬) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।

এদিকে, রাজশাহী প্রতিনিধি জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমরুল কায়েস হৃদয়ের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম