Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক প্রতিবন্ধি কৃষকের জমির ধাঁন কর্তন ও হামলার ঘটনায় মানববন্ধন বাঁশখালীর নিখোঁজ ৫ যুবকের সন্ধান দাবিতে মানববন্ধন উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ সফলভাবে সম্পন্ন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি পালন ‘নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চুরির অপবাদ দিয়ে বৃদ্ধকে বেঁধে মারধর

  • Reporter Name
  • সময়: ১০:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২০ Time View

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে সব্জি চুরির অপবাদে এক বৃদ্ধকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

বুধবার (১৫ই এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার নিজের কৃষি জমিতে কাজ করতে যান পুনিল সিংহ (৬৫)। অন্য পাশের জমিতে কৃষিকাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। পরে পুনিল সিংহের বিরুদ্ধে সব্জি চুরির অভিযোগ তুলেন রঞ্জন সিংহ। অভিযোগের জেরে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পুনিল সিংহকে তার জমি থেকে ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন রঞ্জন সিংহ ও তার স্ত্রী। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অনেকেই অভিযোগ করেন, তিনি প্রায়ই অন্যের ফসল নিজের বলে দাবি করেন এবং তার ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

এ ব্যাপারে অভিযুক্ত রঞ্জন সিংহ ও তার স্ত্রী কথা বলতে অস্বীকৃতি জানান। পরে মারধরের বিষয়টি স্বীকার করলেও এর কারণ প্রকাশ করতে চাননি। তাদের দাবি, ঘটনাটি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের বিষয়।

অন্যদিকে আহত পুনিল সিংহ বর্তমানে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে একজন মানুষকে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরপরই খোঁজ খবর নিয়েছি। ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছি এবং খোঁজখবর রাখছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, উভয় পরিবার স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন

Tag :
জনপ্রিয় নিউজ

সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

চুরির অপবাদ দিয়ে বৃদ্ধকে বেঁধে মারধর

সময়: ১০:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬