Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ সফলভাবে সম্পন্ন

  • Reporter Name
  • সময়: ১২:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের পূবাইল এলাকায় আপন ভুবন রিসোর্টে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি১-এর প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক ও তাঁর সহধর্মিণী লায়ন মৌলোদা নাজমুল। শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্যারেডে বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড পরিচালনা করেন লিও মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার), লায়ন রেজাউল হক (চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন), লায়ন আশরাফ এইচ খান হীরা (কাউন্সিল চেয়ারম্যান), লায়ন এইচ আল-রশিদ পাটোয়ারী টিটু (চেয়ারম্যান, পিডিজি ফোরাম), লায়ন মোহাম্মদ ফারুক (পিডিজি ও ডিস্ট্রিক্ট গভর্নরের চিফ অ্যাডভাইজর), লায়ন বেনজীর আহমেদ (পিডিজি ফোরাম চেয়ারম্যান), লায়ন হেলেন নাসরিন (পিডিজি) এবং লায়ন মো. লুৎফর রহমান (পিডিজি)।

এছাড়া উপস্থিত ছিলেন লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান (ডিস্ট্রিক্ট গভর্নর), লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার (ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর) এবং লায়ন রফিকুল বারী মুক্তা (সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর)।

ক্যাম্পে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিডারশিপ ট্রেনিং আয়োজন করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় এবং ‘সেরা লিও’ নির্বাচিত হন লিও আব্দুল জাহের রানা।

রাতের ক্যাম্প ফায়ার আয়োজন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণ ছিল। পরদিন প্রাতরাশ ও সমাপনী আয়োজনের মাধ্যমে ক্যাম্পের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ সফলভাবে সম্পন্ন

সময়: ১২:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের পূবাইল এলাকায় আপন ভুবন রিসোর্টে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি১-এর লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ বি১-এর প্রেসিডেন্ট লিও অরিত্র রহমানের নেতৃত্বে আয়োজিত এই ক্যাম্পে শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক ও তাঁর সহধর্মিণী লায়ন মৌলোদা নাজমুল। শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্যারেডে বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। প্যারেড পরিচালনা করেন লিও মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম (জিএটি এরিয়া লিডার), লায়ন রেজাউল হক (চেয়ারম্যান, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন), লায়ন আশরাফ এইচ খান হীরা (কাউন্সিল চেয়ারম্যান), লায়ন এইচ আল-রশিদ পাটোয়ারী টিটু (চেয়ারম্যান, পিডিজি ফোরাম), লায়ন মোহাম্মদ ফারুক (পিডিজি ও ডিস্ট্রিক্ট গভর্নরের চিফ অ্যাডভাইজর), লায়ন বেনজীর আহমেদ (পিডিজি ফোরাম চেয়ারম্যান), লায়ন হেলেন নাসরিন (পিডিজি) এবং লায়ন মো. লুৎফর রহমান (পিডিজি)।

এছাড়া উপস্থিত ছিলেন লায়ন ড. এ.কে.এম সারোয়ার জাহান (ডিস্ট্রিক্ট গভর্নর), লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার (ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর) এবং লায়ন রফিকুল বারী মুক্তা (সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর)।

ক্যাম্পে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লিডারশিপ ট্রেনিং আয়োজন করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় এবং ‘সেরা লিও’ নির্বাচিত হন লিও আব্দুল জাহের রানা।

রাতের ক্যাম্প ফায়ার আয়োজন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ আকর্ষণ ছিল। পরদিন প্রাতরাশ ও সমাপনী আয়োজনের মাধ্যমে ক্যাম্পের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত