Dhaka ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি। বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।

  • Reporter Name
  • সময়: ১১:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২ Time View

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দীর্ঘ প্রতীক্ষিত ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। গত এক যুগ ধরে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি এলাকাবাসীকে নিয়ে সেতু নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যান। সর্বশেষ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এর ডিও পত্রের আলোকে সেতু নির্মাণ প্রকল্প বুধবার একনেকে অনুমোদন হয়। এলাকার লোকজন জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মান হলে পাইলগাঁও ইউনিয়ন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের  কয়েক  লক্ষ মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সেতুটি নির্মাণের লক্ষ্যে সর্বপ্রথম ২০১২ সালে তৎকালীন সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ইটাখোলা নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে উদ্যোগ নিতে অনুরোধ জানান। ফলে এলজিইডির উপজেলা কার্যালয় সেতুটির প্রস্তাব পাঠানো হয় ।
এলজিইডির উপজেলা কার্যালয় সূত্র জানায় ২০১২ সালে সেতুটির দৈর্ঘ্য ধরা হয়েছিলো ৭০ মিটার পরবর্তীতে উদ্বর্তন কতৃপক্ষ ১০০ মিটারের ওপরে সেতু নির্মাণ করার পরিকল্পনা করে প্রস্তাব পাঠাতে নির্দেশনা দেন। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একনেকে সেতুটি অনুমোদন হওয়ায় পরও ডিজাইন সেকশনে গিয়ে সেতুর কাজ আটকে যায়।
এরপরও গুরুত্ব বিবেচনায় সেতুটি বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে একাধিকবার জগন্নাথপুর উপজেলা এলজিইডির কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে

আবারো প্রস্তাব পাঠানো হয়। এতে স্হানীয় সংসদ সদস্য ডিও পত্রের মাধ্যমে সেতু নির্মাণের সুপারিশ করলে সেতুটি একনেকে অনুমোদন পায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের দু’পাশের কিশোরপুর গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনির অর্থায়নে ৪ দশমিক ৭ কিলোমিটার বাইপাস রোডের মাটি ভরাটের কাজ করা হয়। এখন ব্রিজের কাজ শেষ হলেই এ রাস্তা দিয়ে সরাসরি পাইলগাঁও ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষ যানবাহনে চড়ে দু’পাশের লোকজন উপজেলা সদর কিংবা ঢাকা সিলেট আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের বেগমপুর অংশে কম সময়ে চলাচল করতে পারবেন।
নদী এলাকার বাসিন্দা পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান মিয়া বলেন, সেতুটি বাস্তবায়ন হলে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি কমবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে বিলম্বিত হচ্ছে। বর্তমানে সেতুটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বুধরাইল গ্রামের বাসিন্দা আকিক মিয়া জানান, বহুল প্রত্যাশীত ইটাখোলা নদীর ওপর সেতু অনুমোদন হওয়ায় আমরা স্হানীয় সংসদ সদস্য কে অভিনন্দন জানাচ্ছি। সেতুটি বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্হার মাইলফলক অগ্রগতি হবে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নজমুদ্দিন স্হানীয় সংসদ সদস্য কয়ছর আহমেদ কে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ প্রতীক্ষীত ব্রিজটি নির্মিত হলে সরাসরি যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এলাকার জীবনযাত্রার মানও বাড়বে। ব্রিজ নির্মাণে উদ্যাগী হওয়ায় ইউনিয়নের লোকজন বেজায় খুশি। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ

পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের সন্তান, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি বলেন, সেতুটি বাস্তবায়ন হলে উপজেলা সদরের সাথে আশপাশের গ্রামগুলোর হাজার হাজার মানুষের যোগাযোগ স্থাপিত হবে। ঝুঁকিমুক্ত ও উপকৃত হবে শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এসব চিন্তা থেকেই এক যুগ ধরে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে কাজ করছি। আমলাতান্ত্রিক নানা জটিলতায় ব্রিজের কাজ বাস্তবায়ন বিলম্বিত করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় এলে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এর ডিও পত্রের আলোকে সেতুটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি। এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য কে কৃতজ্ঞতা জানাই।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে আমরা আশাবাদী দাপ্তরিক কাজ শেষ করে সেতুটি টেন্ডার হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন

জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।

সময়: ১১:৫৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দীর্ঘ প্রতীক্ষিত ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। গত এক যুগ ধরে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি এলাকাবাসীকে নিয়ে সেতু নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যান। সর্বশেষ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এর ডিও পত্রের আলোকে সেতু নির্মাণ প্রকল্প বুধবার একনেকে অনুমোদন হয়। এলাকার লোকজন জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মান হলে পাইলগাঁও ইউনিয়ন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের  কয়েক  লক্ষ মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সেতুটি নির্মাণের লক্ষ্যে সর্বপ্রথম ২০১২ সালে তৎকালীন সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ইটাখোলা নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে উদ্যোগ নিতে অনুরোধ জানান। ফলে এলজিইডির উপজেলা কার্যালয় সেতুটির প্রস্তাব পাঠানো হয় ।
এলজিইডির উপজেলা কার্যালয় সূত্র জানায় ২০১২ সালে সেতুটির দৈর্ঘ্য ধরা হয়েছিলো ৭০ মিটার পরবর্তীতে উদ্বর্তন কতৃপক্ষ ১০০ মিটারের ওপরে সেতু নির্মাণ করার পরিকল্পনা করে প্রস্তাব পাঠাতে নির্দেশনা দেন। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একনেকে সেতুটি অনুমোদন হওয়ায় পরও ডিজাইন সেকশনে গিয়ে সেতুর কাজ আটকে যায়।
এরপরও গুরুত্ব বিবেচনায় সেতুটি বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে একাধিকবার জগন্নাথপুর উপজেলা এলজিইডির কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে

আবারো প্রস্তাব পাঠানো হয়। এতে স্হানীয় সংসদ সদস্য ডিও পত্রের মাধ্যমে সেতু নির্মাণের সুপারিশ করলে সেতুটি একনেকে অনুমোদন পায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের দু’পাশের কিশোরপুর গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনির অর্থায়নে ৪ দশমিক ৭ কিলোমিটার বাইপাস রোডের মাটি ভরাটের কাজ করা হয়। এখন ব্রিজের কাজ শেষ হলেই এ রাস্তা দিয়ে সরাসরি পাইলগাঁও ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষ যানবাহনে চড়ে দু’পাশের লোকজন উপজেলা সদর কিংবা ঢাকা সিলেট আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের বেগমপুর অংশে কম সময়ে চলাচল করতে পারবেন।
নদী এলাকার বাসিন্দা পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান মিয়া বলেন, সেতুটি বাস্তবায়ন হলে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি কমবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে বিলম্বিত হচ্ছে। বর্তমানে সেতুটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বুধরাইল গ্রামের বাসিন্দা আকিক মিয়া জানান, বহুল প্রত্যাশীত ইটাখোলা নদীর ওপর সেতু অনুমোদন হওয়ায় আমরা স্হানীয় সংসদ সদস্য কে অভিনন্দন জানাচ্ছি। সেতুটি বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্হার মাইলফলক অগ্রগতি হবে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নজমুদ্দিন স্হানীয় সংসদ সদস্য কয়ছর আহমেদ কে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ প্রতীক্ষীত ব্রিজটি নির্মিত হলে সরাসরি যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এলাকার জীবনযাত্রার মানও বাড়বে। ব্রিজ নির্মাণে উদ্যাগী হওয়ায় ইউনিয়নের লোকজন বেজায় খুশি। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী